21.2 C
Kolkata
Wednesday, March 4, 2026
spot_img

স্যামসনের সেলিব্রেশন ঘিরে প্রশ্ন, সিদ্ধান্ত আইসিসির

Aaj lndia Desk, নয়াদিল্লি: টুর্নামেন্ট মাতানো ইনিংস খেলার পর সঞ্জু স্যামসন (Sanju Samson)- র আচরণ আন্তর্জাতিক ক্রিকেট কর্তৃপক্ষের (ICC) নজরে এসেছে , সেমিফাইনালের আগেই ভারতের জন্য চিন্তার খবর।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি- টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) – এ অসাধারণ ৯৭ রানের ইনিংস খেলেন স্যামসন। কিন্তু ম্যাচ শেষে তাঁর উদযাপনের কিছু মুহূর্ত আইসিসি (ICC)-র আচরণবিধিকে লঙ্ঘন করে বলেই মনে করছেন অনেকে।

খেলার শেষে স্যামসন যখন পিচে হাঁটু গেড়ে প্রার্থনা করছিলেন, তখন তাঁর হেলমেটটি মাঠেতে ছুড়ে ফেলেছিলেন, এরকম আচরণ আন্তর্জাতিক ক্রিকেটের (ICC) ‘স্পিরিট অফ দ্য গেম ‘ (Spirit of the Game) -এর বিরুদ্ধ বলে বিবেচিত হতে পারে।

তবে অনেকে এই উদযাপনকে শুধুই আনন্দের প্রকাশ হিসেবেও দেখা হচ্ছে, কিন্তু ক্রিকেটের নিয়মে সরঞ্জাম মাঠে ছুড়ে ফেলার মতো আচরণকে অনুশাসনহীন হিসেবে গণনা করা হয়। আর সেই কারণেই আইসিসি (ICC) -র ম্যাচ কমিশনার বা বিবেচক দল এই ঘটনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে

  • জরিমানা
  • ডিমেরিট পয়েন্ট
  • গুরুতর মনে হলে ম্যাচ নিষেধাজ্ঞা।

তবে টিম ইন্ডিয়ার জন্য সুখবর যে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত একদম নিশ্চিত নয়, ক্রমশ ক্রিকেট-বিশ্বে এই ইস্যুতে আলোচনার স্রোত তীব্র হয়ে উঠেছে।

অনেক প্রবীণ ক্রিকেট বিশ্লেষক মনে করছেন যে যেহেতু এটা সেলিব্রেশনের কিছু অংশ ছিল এবং আবেগ জড়িত ছিল, তাই সতর্কবার্তা দিয়ে ছাড়াও দেওয়া হতে পারে। এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে যায় ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন