Aaj India Desk ,নয়াদিল্লি: লন্ডনের মাটিতে মে মাসে শুরু হচ্ছে চার দেশীয় “ইউনিটি কাপ”, যেখানে ভারতের প্রতিনিধিত্ব করবেন রায়ান উইলিয়ামস ও ছাংতেরা।নাইজেরিয়া ও জামাইকা জাতীয় দলের চ্যালেঞ্জ ভারতের জন্য নতুন অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসের মঞ্চ।”ইউনিটি কাপ” শুধু ম্যাচ নয়, বরং ভারতের ফুটবলের জন্য নতুন অধ্যায় লেখা ও ভবিষ্যতের স্বপ্নের ,
তবে কি ভাবছেন ফাইনাল দেখতে যাবেন কি না! কিন্তু পকেট ভর্তি থাকলেই হবে না, কারণ টিকিটের দাম এমন আকাশছোঁয়া যে গড় মানুষকে তো স্বপ্নতেও পৌঁছাতে দেওয়া হচ্ছে না। সাধারণ ক্যাটাগরিরও টিকিট এমন জটিল প্রক্রিয়ায় বিক্রি হচ্ছে যে, লাইনে দাঁড়িয়ে থাকা মানে যেন লটারির ভাগ্য! প্রিমিয়াম সিট?শুধুই বিলাস গল্পটা লাখের! এই খেলার জন্য এখন শুধু ভাগ্যবান ধনীদের সুযোগ।
এই বছরের ফুটবলের মহাযজ্ঞ শুরু হবে ১১ জুন থেকে চূড়ান্ত ফাইনাল ধুমধাম করে অনুষ্ঠিত হবে ১৯ জুলাই পর্যন্ত। কিন্তু ফাইনালের টিকিটের দাম দেখে সমর্থকরা যেন চমকে উঠেছেন প্রত্যেক ক্যাটাগরির মূল্যে আকাশছোঁয়া বৃদ্ধি। শুধু তাই নয়, জটিল বিক্রির প্রক্রিয়া আরও তীব্র হতাশা যোগ করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা ক্ষোভ উগরে দিয়েছেন যেন এই খেলা এখন কেবল ধনী ও ভাগ্যবানদের এক্সক্লুসিভ খেলা।
ফাইনালের “ক্যাটাগরি ১” টিকিটের দাম শুনে ফুটবলপ্রেমীদের চোখ কপালে! এক সিটের দাম ১০,৯৯০ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ ১৯ হাজার টাকা। ভারতের জন্যই নয়, ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি, আর আয়োজক মেক্সিকো সব জায়গাতেই টিকিটের দাম আকাশছোঁয়া। সাধারণ সমর্থকের পকেট কি এই খরচ বহন করতে পারবে? অনেকেই তো ভাবছেন, “খেলা দেখব কি না, এই দামেই সিদ্ধান্ত!” ফুটবল প্রেম এখন যেন এক্সক্লুসিভ ক্লাবের জন্যই সীমাবদ্ধ হয়ে গেছে।


