Aaj India Desk, কলকাতা: আইপিএলের(IPL) আগে হঠাৎই সামনে এল এক চাঞ্চল্যকর খবর। দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে ক্রিকেট থেকে সাসপেন্ড করা হল প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর এক ক্রিকেটারকে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।
জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের পেসার জ্যাভন সিয়ারলেস (Javon Searles)-এর বিরুদ্ধে দুর্নীতি বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুধু তিনি নন, একই ঘটনায় আরও দুই কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন আপাতত সব ধরনের ক্রিকেট থেকে তাঁদের সাময়িকভাবে সাসপেন্ড (Suspended) করা হয়েছে।
অভিযোগ, বার্বাডোসে আয়োজিত একটি টি-১০ লিগে ম্যাচের অগ্রগতিকে প্রভাবিত করার চেষ্টা, সন্দেহজনক যোগাযোগ এবং দুর্নীতির প্রস্তাব সংক্রান্ত তথ্য গোপন রাখার মতো একাধিক বিষয়ে নিয়ম ভাঙা হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে এখনও বিস্তারিত তদন্ত চলছে।
জ্যাভন সিয়ারলেস (Javon Searles ) ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স (KKR) -এর হয়ে আইপিএল (IPL) -এ খেলেছিলেন। তাই আইপিএলের আবহেই এই খবর সামনে আসায় ক্রিকেটমহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেনশন (Suspended) বহাল থাকবে বলে জানানো হয়েছে। এখন বড় প্রশ্ন শেষ পর্যন্ত এই অভিযোগ কতটা সত্যি প্রমাণিত হয়, আর তার প্রভাব পড়ে কি না ক্রিকেট দুনিয়ায়।


