Aaj India Desk, কলকাতা: ওয়েস্ট ইন্ডিজ় (West Indies) ও দক্ষিণ আফ্রিকা (South Africa) দলের ক্রিকেটাররা বিশ্বকাপের পর কলকাতায় আটকা পড়েছেন। প্রথমে ICC-র পক্ষ থেকে তাদের দেশে ফেরানোর জন্য চার্টার্ড ফ্লাইট (Chartered flights) ব্যবস্থা করা হয়েছিল। তবে পশ্চিম এশিয়ার অশান্তির কারণে ওই ফ্লাইট বাতিল হয়ে যায়। ফ্লাইট বাতিল হওয়ায় খেলোয়াড়রা বিরক্তি প্রকাশ করেছেন। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার দল সরাসরি আপত্তি তুলেছে।
ICC জানিয়েছে, আন্তর্জাতিক বিমান চলাচলের অসুবিধার কারণে চার্টার্ড ফ্লাইট বিলম্ব হয়েছে।পরিস্থিতি সামলাতে ICC বাণিজ্যিক বিমানে প্লেয়ারদের জন্য সিট বুক করছে। এর মাধ্যমে নিরাপত্তা এবং দ্রুত ফেরার ব্যাবস্থা নিশ্চিত করার চেষ্টা চলছে। ICC চেয়ারম্যান জয় শাহ (Joy Shah) নিজে এই পুরো প্রক্রিয়া তদারকি করছেন।
ওয়েস্ট ইন্ডিজ় দলের ৯ জন খেলোয়াড় ইতিমধ্যে দেশে ফিরেছেন। বাকিরা ২৪ ঘণ্টার মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে দেশে পৌঁছাবেন। দক্ষিণ আফ্রিকা দলের ফেরাও আজ (১১ মার্চ) থেকে শুরু হচ্ছে। ICC-এর এই প্রশাসনিক সিদ্ধান্ত, চার্টার্ড বাতিলের পরও খেলোয়াড়দের নিরাপদ ও দ্রুত ফেরানোর চেষ্টা, আন্তর্জাতিক ক্রিকেটে প্রশাসনিক চ্যালেঞ্জের এক বাস্তব উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।


