22 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

যুব বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আয়ুষ এর সেনাবাহিনী: অস্ত্র বৈভব

প্রিয়েতা ভট্টাচার্য, কলকাতা: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (ICC Under 19 World Cup) বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) ব্যাটিংয়ের ঝড় দেখার জন্য অপেক্ষায় বসে আছেন ক্রিকেটপ্রেমীরা। পূর্বের ম্যাচের রেকর্ড থেকে বলা যায় বৈভব তাঁর দর্শকদের আশাহত করবেন না।

অস্ত্র বৈভব

ভারতের অনূর্ধ্ব ১৯-এর এই তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) ঝুলিতে আছে একাধিক রেকর্ড। যার মধ্যে রয়েছে ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে করা ৫২ বলে ১০০ রান, তাঁর নামে রয়েছে ২২৭ রানের ওপেনিং পার্টনারশিপ রেকর্ড অনূর্ধ্ব ১৯ সাউথ আফ্রিকা দলের বিরুদ্ধে।

এছাড়াও রয়েছে যুব ওডিআইতে (ODI) সর্বোচ্চ শত রানের রেকর্ড এবং ডোমেস্টিকে দ্রুত ১০০ রান, ১৫০ রান করার রেকর্ড। বৈভব নিজের অসাধারণ ব্যাটিংয়ের মাধ্যমে বারবার দলকে জয়ের দিকে এগিয়ে দিয়েছে। তাই এবারও ক্রিকেট বিশেষজ্ঞদের মতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের অস্ত্র হতে চলেছেন বৈভব।

আয়ুষের সেনাবাহিনী 

ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক হলেন আয়ুষ মাত্রের  (Ayush Matre) সুন্দর ব্যাটিং তো বটেই একাধিক সঠিক সিদ্ধান্ত বারবার দলকে স্বস্তির জায়গায় নিয়ে গেছে এবং তাঁর অধিনায়কত্বের ওপর বিশ্বাস জাগিয়েছে। গত ১৬ টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১৩ টি। একের পর এক ম্যাচে জয়ী হওয়ার পরেও একটুর জন্য এশিয়া কাপে পাকিস্তানের কাছে হেরে গিয়ে এশিয়ার সেরা হওয়ার স্বপ্নপূরণ হয়নি আয়ুষদের।

কিন্তু অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (ICC Under 19 World Cup) বৈভব, বিহান মালহত্রা , অভিজ্ঞান এর মত দক্ষ ব্যাটসম্যান এর সাথে দ্বীপেশ, খিলান, হেনিল এর মত দক্ষ বোলার রাও রয়েছে । যেখান থেকে বোঝা যায় আয়ুশের সেনাবাহিনী কতটা প্রস্তুত।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের ইতিহাস 

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (ICC Under 19 World Cup) শুরু হয় ১৯৮৮ সালে। যার চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু তারপরে ১৬ বারের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয় ভারত। যা বিশ্বকাপের ইতিহাসে আর কোনও দেশের নেই। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল ‌ছাড়াও বর্তমান ভারতের একাধিক তারকা খেলোয়াররা উঠেছেন এই অনূর্ধ্ব বিশ্বকাপ থেকে। গত ২০০০, ২০০৮, ২০১২,২০১৮ এবং ২০২২ সালে ভারত বিশ্বকাপ জয়ী হয়।

যুব বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের ম্যাচ 

১৫ জানুয়ারি আমেরিকার বিরুদ্ধে, ১৭ জানুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে , ২৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে আয়ুষের সেনাবাহিনী। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে সুপার সিক্স। ৩ এবং ৪ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ৬ ফেব্রুয়ারি ফাইনাল ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন