18 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

বছরে একবার এমন রাজযোগ! মা সরস্বতীর কৃপায় ভাগ্য ঘুরবে ৫ রাশির

কলকাতা: এবছর বসন্ত পঞ্চমী (Vasant Panchami) অর্থাৎ সরস্বতী পুজোতে খুলবে পাঁচ রাশির ভাগ্য। ২৩ জানুয়ারি ভোর ২:২৮ মিনিটে বসন্ত পঞ্চমী শুরু হবে। এই সময় অত্যন্ত শুভ গ্রহ সংযোগ তৈরি হচ্ছে বলে জানাচ্ছেন জ্যোতিষীরা। বসন্ত পঞ্চমীতে বুধ, শুক্র, সূর্য এবং মঙ্গল একসঙ্গে রাজযোগ তৈরি করবে। বুধ এবং শুক্র একসঙ্গে বুধাদিত্য রাজযোগ এবং শুক্র ও বুধের সংযোগে লক্ষ্মী-নারায়ণ রাজযোগ তৈরি হতে চলেছে। ওই তারিখে চন্দ্র মীন এবং বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করবে। এই শুভ গ্রহ সংযোগ ৫ রাশির (Zodiac) জন্য সৌভাগ্য বয়ে আনতে চলেছে। জেনে নিন কোন সেই ৫ রাশি।

কর্কট: কর্কট রাশির অধিপতি চন্দ্র বসন্ত পঞ্চমী (Vasant Panchami) তিথিতে গজকেশরী রাজযোগ তৈরি করছে, যা নবম ঘর তৈরি করবে। যা কর্কটরাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য এই রাজযোগ বিশেষ ফলপ্রসূ হবে। বাবা এবং পিতৃস্থানীয় মানুষদের বিশেষ সান্নিধ্য পাবেন। পড়াশুনোয় মনোযোগ বৃদ্ধি পাবে।

কন্যা: বসন্ত পঞ্চমীর (Vasant Panchami) রাজযোগে কন্যা রাশির (Zodiac) জাতকদের জন্য খুলতে চলেছে শুভ সময়। রাশির অধিপতি বুধ পঞ্চম ঘরে অবস্থান করায় মানসিক প্রশান্তি ও সন্তুষ্টি বাড়বে, কমবে চাপ। সন্তানের দিক থেকে মিলতে পারে বহু প্রতীক্ষিত সুসংবাদ, পাশাপাশি সৃজনশীল কাজে যুক্তদের জন্য আসছে সাফল্য। অতীতে করা কঠোর পরিশ্রমের সুফলও এই সময়ে হাতে পেতে পারেন কন্যা রাশির জাতকরা।

ধনু: বর্তমানে এমনিতেই ধনু রাশির জাতকদের উপর বৃহস্পতি সহায় আছেন। তদুপরি, বৃহস্পতির সপ্তম দৃষ্টিতে ধনু রাশির জাতকদের ভাগ্যে জোরালো শুভযোগ তৈরি হয়েছে। রাশির দ্বিতীয় ঘরে গঠিত বুধাদিত্য, লক্ষ্মী নারায়ণ ও রুচক রাজযোগের প্রভাবে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময়ে অর্থপ্রাপ্তি বাড়বে, নতুন আয়ের উৎসের দরজা খুলতে পারে। পাশাপাশি কথাবার্তায় মানুষের মন জয় করতে পারবেন, যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে বাড়তি সুবিধা এনে দেবে।

মকর: বসন্ত পঞ্চমী (Vasant Panchami) তিথিতে মকর রাশিতে (Zodiac) একসঙ্গে বুধাদিত্য, লক্ষ্মী-নারায়ণ এবং রুচক রাজযোগ তৈরি হচ্ছে। এই শুভ যোগের প্রভাবে মকর রাশির জাতক-জাতিকারা জ্ঞান ও সম্পদের সুখ লাভ করতে পারেন। সরকারি চাকরির প্রস্তুতিতে যুক্তদের জন্য এই সময় সাফল্যের সম্ভাবনা জোরালো। পাশাপাশি যারা নতুন কোনও উদ্যোগ বা ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্যও এই সময়টি বিশেষভাবে অনুকূল। এই সময়ে শুরু করা কাজ ভবিষ্যতে উল্লেখযোগ্য লাভ এনে দিতে পারে।

মীন: মীন রাশির জাতকদের জন্য আসছে সর্বাত্মক শুভ সময়। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ধীরে ধীরে এগোবে, সঙ্গে বাড়বে সম্মান ও সম্পদ। নিজের দক্ষতা ও ক্ষমতার পূর্ণ ফল পাওয়ার সম্ভাবনা প্রবল। চাকরিজীবীদের ক্ষেত্রে এতদিনের পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে এই সময়েই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন