32 C
Kolkata
Friday, April 10, 2026
spot_img

ভোটের আগে দুয়ারে পুলিশ ! অশান্তি ঠেকাতে কড়া প্রস্তুতি !

Aaj India Desk, কলকাতা: আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। সূত্রের খবর, এবার ভোটের প্রায় একমাস আগে থেকেই শহরের প্রতিটি থানাকে একাধিক সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি সেক্টরে মোতায়েন করা হয়েছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং সিভিল অফিসারদের সমন্বয়ে বিশেষ দল।

সাধারণত ভোটের কয়েকদিন আগে থানাগুলিকে সেক্টরে ভাগ করা হলেও এবার সেই কাজ শুরু হয়েছে অনেক আগেই। প্রতিটি থানাকে আকার অনুযায়ী চার থেকে পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরে দুইজন সিভিল অফিসার, এক কেন্দ্রীয় বাহিনীর অফিসার এবং এক পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ (Kolkata Police) সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর বা সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদেরই এই দায়িত্ব দেওয়া হচ্ছে।

মাঠপর্যায়ে ঘুরে এলাকা চেনার নির্দেশ

সেক্টর অফিসারদের প্রথম কাজ হিসেবে নিজের দায়িত্বপ্রাপ্ত এলাকা বিস্তারিতভাবে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে গাড়ির পাশাপাশি হেঁটেও পুরো এলাকা ঘুরে দেখতে বলা হয়েছে। তাদের হাতে থাকবে সেক্টরের ম্যাপ। এলাকার প্রতিটি রাস্তা ও গলির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও যোগাযোগ গড়ে তুলতে বলা হয়েছে।

ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ

ভোটের আগে বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের কোনও সমস্যা বা ভয়ভীতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। বিশেষ করে প্রবীণ বা শারীরিকভাবে অক্ষম ভোটারদের ক্ষেত্রে ভোটদান প্রক্রিয়া নিয়ে আগাম ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে সূত্রের দাবি। প্রতিটি সেক্টরে সম্ভাব্য গোলমাল বা ‘ট্রাবল মেকার’-দের উপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের আগে বা ভোটের দিন কোনও অশান্তির আশঙ্কা তৈরি হলে দ্রুত থানায় ও বাহিনীকে জানাতে হবে।

ভোটের দিন টানা নজরদারি

ভোটের দিন সেক্টর অফিসারদের সারাক্ষণ এলাকায় ঘুরে নজরদারি চালাতে হবে। পাশাপাশি, যেখানে ভোটকেন্দ্র রয়েছে, সেই এলাকাগুলির বাইরের পরিস্থিতিও তাদের পর্যবেক্ষণে রাখতে হবে। কলকাতা পুলিশের (Kolkata Police) দাবি, এই সমন্বিত ব্যবস্থার মূল লক্ষ্য হল কোনও ধরনের বিঘ্ন ছাড়াই শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন