22 C
Kolkata
Wednesday, April 8, 2026
spot_img

বৃষ্টির জলে বিরোধীদের প্রচার কটাক্ষ তৃণমূলের

Aaj india Desk , কলকাতা: ঝড়বৃষ্টির মধ্যেই উত্তর শহরতলির বিভিন্ন এলাকায় জলজটকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তীব্র হয়ে উঠেছে। বরানগর, পানিহাটি, উত্তর দমদমসহ একাধিক এলাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় সেই পরিস্থিতিকে সামনে রেখে প্রচারে নামেন বিরোধী দলের প্রার্থীরা। কোথাও হ্যান্ডমাইক হাতে জল ডিঙিয়ে প্রচার, কোথাও আবার ছাতা মাথায় দাঁড়িয়ে নিকাশির সমস্যার চিত্র তুলে ধরতে দেখা যায় তাঁদের। সেই সব ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক।

এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী সজল ঘোষ (Sajal Ghosh)বরানগরের বিভিন্ন এলাকায় জমা জল পেরিয়ে প্রচার চালান এবং এলাকার মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে পরিবর্তনের দাবি জানান। অন্যদিকে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত (Kalltan Dasgupta )পানিহাটির জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে একই ইস্যুতে প্রচার করেন।

তবে বিরোধীদের এই পদক্ষেপকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা অঞ্জন পাল(Anjan Pal) দাবি করেন, বৃষ্টি থামার পর দ্রুত জল নেমে যাচ্ছে, আগের মতো দীর্ঘদিন জল জমে থাকছে না। তিনি বলেন, গত কয়েক বছরে নিকাশি ব্যবস্থার উন্নতিতে বহু কাজ হয়েছে। একই সুরে পানিহাটির পুরপ্রধান সোমনাথ দে ( Somnath Dey )জানান, এখন নিয়মিত নিকাশি সংস্কার হচ্ছে এবং নতুন প্রকল্পও নেওয়া হয়েছে।

সব মিলিয়ে, জলজটের সমস্যাকে কেন্দ্র করে ভোটের আগে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়ে উঠেছে।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন