31 C
Kolkata
Sunday, April 12, 2026
spot_img

আশা ভোঁসলের প্রয়াণে মোদীর স্মৃতিচারণ! কি লিখলেন তিনি?

Aaj India Desk, নয়াদিল্লি: সঙ্গীত দুনিয়ায় আজ নেমে এসেছে অপূরণীয় ক্ষতির ছায়া। প্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার, ১২ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান শিল্পী, এবং শেষপর্যন্ত মাল্টিপল অর্গান ফেলিওরের কারণেই তাঁর মৃত্যু হয়।

৯২ বছর বয়সে চিরবিদায় নিলেন ভারতীয় সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর প্রয়াণে শুধু বলিউড বা ভারত নয়, গোটা বিশ্বজুড়েই শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামীকাল সোমবার মুম্বইয়ের শিবাজী পার্কে বিকেল ৪টেয় সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত থাকবেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন ও অসংখ্য অনুরাগী।

এই দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই শোকপ্রকাশ করেছেন দেশের একাধিক বিশিষ্ট ব্যক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)- সকলেই গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। দেশের সাংস্কৃতিক অঙ্গনের এক বিশাল শূন্যতার কথাই উঠে এসেছে তাঁদের বক্তব্যে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (টুইটার) হ্যান্ডেলে শোকবার্তা জানিয়ে লিখেছেন, “আশা ভোঁসলেজির প্রয়াণে আমি অত্যন্ত দুঃখিত। তিনি ছিলেন ভারতের অন্যতম আইকনিক এবং প্রতিভাবান কণ্ঠশিল্পী। কয়েক দশকব্যাপী তাঁর অসাধারণ সঙ্গীতযাত্রা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বজুড়ে অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করেছে।”

তিনি আরও উল্লেখ করেন, “তাঁর কণ্ঠে ছিল এক চিরন্তন জাদু-তা হোক হৃদয়স্পর্শী গান কিংবা প্রাণবন্ত সুরের সৃষ্টি। তাঁর সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমি সবসময় স্মরণে রাখব। তাঁর পরিবার, অনুরাগী এবং সঙ্গীতপ্রেমীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। তাঁর গান ও অবদান ভবিষ্যত প্রজন্মকেও অনুপ্রাণিত করবে, এবং তিনি সবার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।”

উল্লেখ্য, দীর্ঘ কর্মজীবনে আশা ভোঁসলে অসংখ্য ভাষায় হাজার হাজার গান গেয়েছেন। রোমান্টিক থেকে কাব্যিক, ক্লাসিক্যাল থেকে আধুনিক-প্রতিটি ধারাতেই তাঁর কণ্ঠ ছিল অনবদ্য। তাঁর গাওয়া গান আজও সমানভাবে জনপ্রিয়, এবং নতুন প্রজন্মের কাছেও সমান প্রাসঙ্গিক। তাঁর সুরের জাদু, কণ্ঠের বহুমাত্রিকতা এবং অসামান্য অভিব্যক্তি তাঁকে সঙ্গীতের ইতিহাসে চিরস্মরণীয় করে রাখবে। আজ তাঁর প্রয়াণে এক যুগের অবসান ঘটল। তবে তাঁর সুর, তাঁর সৃষ্টি, তাঁর অমর গান-সবকিছুই বেঁচে থাকবে কোটি কোটি মানুষের মনে, প্রজন্মের পর প্রজন্ম ধরে।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন