22 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

সরকারি পদক্ষেপে নতি স্বীকার X-এর! ডিলিট শতাধিক অ্যাকাউন্ট

নয়াদিল্লি: ভারত সরকারের পদক্ষেপে ভুল স্বীকার করল এলন মাস্কের এক্স (X)। সূত্রের খবর, সরকারি নির্দেশে ইতিমধ্যেই প্রায় ৬০০ টি অ্যাকাউন্ট এবং ৩৫০০ পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছে এক্স। উল্লেখ্য, ২ জানুয়ারি AI chatbot গ্রক দ্বারা তৈরি অশ্লীল কনটেন্ট ও ছবির বিরুদ্ধে অ্যাকশন রিপোর্ট জমা দিতে X Corp-কে সময়সীমা বেঁধে দেয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। তার কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপ নীল এলন মাস্কের সংস্থা।

‘ভুল’ স্বীকার করেছে এক্স

সূত্রের খবর, সমাজমাধ্যমে অশ্লীল কনটেন্টের উপর নজরদারি ও যথাযথ নিষেধাজ্ঞা আরোপ কড়া হয়নি, বলে “ভুল স্বীকার” করেছে এক্স। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের এক সরকারি আধিকারিক সতর্ক করে বলেন, ভারতীয় আইন না মানলে X তার আইনি সুরক্ষা হারাতে পারে। পাশাপাশি তিনি জানান, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এআই চ্যাটবটগুলিও নিয়ম না মানলে একই ধরনের কড়া পদক্ষেপের মুখে পড়বে।

গ্রক-এর ক্ষেত্রে প্রভাব আরও দ্রুত পড়েছে, কারণ এটি X-এর মতো বড় একটি প্ল্যাটফর্মে সরাসরি পরিচালিত হচ্ছে।প্রসঙ্গত, শুধুমাত্র ভারতই নয়, গ্রক AI দ্বারা তৈরি অশ্লীল কন্টেন্টের বিরুদ্ধে সম্প্রতি পদক্ষেপ গ্রহণ করেছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য এবং ফ্রান্সের মত দেশও।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন