29.7 C
Kolkata
Tuesday, March 10, 2026
spot_img

“মে মাসের পর আর থাকবেন না” : খোলাখুলি জ্ঞানেশকে হুঁশিয়ারি মমতার !

Aaj India Desk, কলকাতা: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সোমবার কলকাতায় জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকের পর রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ধর্মতলায় তৃণমূলের ধর্না মঞ্চ থেকে খোলাখুলি হুঁশিয়ারি দিলেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে।

প্রশাসনকে সতর্কবার্তা কমিশনের

সূত্র অনুযায়ী, এদিনের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার রাজ্য পুলিশ ও প্রশাসনকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। বেআইনি অস্ত্র, বোমা, অবৈধ নগদ টাকা এবং মদের কারবারের বিরুদ্ধে রাজ্যজুড়ে অভিযান চালানোর কথা বলা হয়। এমনকি সোমবার রাত থেকেই পদক্ষেপ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আগামী দিনে এসব বেআইনি কার্যকলাপের কোনও চিহ্ন না থাকে। বৈঠকে আরও বলা হয়, নির্বাচনের সময় কোনও ধরনের হিংসা ঘটলে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব নিতে হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

‘ভ্যানিশ কুমার’ মন্তব্যে বিতর্ক

এই নির্দেশকেই কার্যত হুমকি হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধর্মতলার ধর্না মঞ্চ থেকে তিনি বলেন, “সাহসী হওয়া ভালো, কিন্তু বেপরোয়া হওয়া ঠিক নয়।” একই সঙ্গে জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, “যদি নির্দেশ না মানা হয়, তবে মে মাসের পরেও ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তিনি কি মে মাসের পরেও সেই পদে থাকবেন?”

তিনি স্পষ্ট বলেন, তাঁর উদ্দেশ্য কোনও সাংবিধানিক পদ বা প্রতিষ্ঠানের প্রতি অসম্মান দেখানো নয়। তবে প্রশাসনিক আধিকারিকদের ভয় দেখানোর চেষ্টা হলে রাজ্যের মানুষ তা মেনে নেবেন না বলেও মন্তব্য করেন তিনি।

প্রশাসনের উপর চাপের অভিযোগ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগ, নির্বাচনের আগে রাজ্যের প্রশাসনের ওপর অযথা চাপ তৈরি করা হচ্ছে। তাঁর দাবি, নির্বাচন শেষ হলে পরিস্থিতি বদলে যাবে এবং তখন বাস্তব চিত্র পরিষ্কার হবে। তিনি বলেন, “কেউ যদি নিজেকে সর্বশক্তিমান ভাবেন এবং যা খুশি করার চেষ্টা করেন, তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।”

ভোটের আগে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

অন্যদিকে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবে সম্মতি জানিয়ে খসরা তৈরি শুরু করেছে তৃনমূল সহ বিরোধী পক্ষ। সেই ইমপিচমেন্ট প্রস্তাবের কারণেই এই হুঁশিয়ারি কিনা তা নিয়ে চলছে জল্পনা। পর্যবেক্ষকদের মতে, নির্বাচন ঘনিয়ে আসার মুখে রাজ্য প্রশাসনের তরফে এই বার্তা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রাজনৈতিক প্রতিক্রিয়ায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়ার ইঙ্গিতও মিলছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন