Aaj India Desk , নয়াদিল্লি : ভোটে নাগরিক অংশগ্রহণ বাড়াতে বাধ্যতামূলক ব্যবস্থার দিকেই ভাবনা । এমনই ইঙ্গিত দিল Supreme Court of India।
মঙ্গলবার প্রধান বিচারপতি Surya Kant এবং বিচারপতি Joymalya Bagchi-র ডিভিশন বেঞ্চে চলা এক জনস্বার্থ মামলার শুনানিতেই এই মন্তব্য করা হয়।
দেশের আমজনতাকে ভোটদানে (Vote) উৎসাহিত করতে সার্বিক পদক্ষেপ প্রয়োজন৷ এই মর্মেই সুপ্রিম কোর্টের (Supreme Court) ভাবনা হলো। দেশে বাধ্যতামূলক ভোটদান পদ্ধতি প্রণয়ন করা৷ প্রধান বিচারপতি সূর্য কান্ত (Surya Kant) নিজেই এই পদক্ষেপের পক্ষে সওয়াল করেছেন৷
তাঁর বক্তব্য, ‘ কখনও কখনও মনে হয়, আমাদের কিছু বাধ্যতামূলক ব্যবস্থা থাকা প্রয়োজন৷ খুব কড়া কোনও ব্যবস্থা নয়৷ তবে এমন একটা বাধ্যতামূলক ব্যবস্থা , যেখানে মানুষ আরও বেশি করে ভোটদান করবে ‘ ৷
প্রধান বিচারপতির অবস্থানকে সমর্থন জানিয়ে বিচারপতি জয়মাল্য বাগচীও (Justice Joymalya Bagchi) বলেন, ‘ আমার অভিজ্ঞতা বলে, শিক্ষিত এবং স্বচ্ছল ব্যক্তিদের তুলনায় আর্থিক ভাবে দুর্বলরা বেশি ভোট দেন ‘৷
বিচারপতি Joymalya বাগচীর মন্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি Surya Kant বলেন , গ্রামীণ ভারতে ভোটের দিন যেন এক প্রকার উৎসবের আবহ তৈরি হয়।
অনেক ক্ষেত্রে মহিলারা সেদিন নিত্যদিনের কাজ সরিয়ে রেখে দল বেঁধে যায় ভোটকেন্দ্রে যা গণতান্ত্রিক অংশগ্রহণের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এদিকে Supreme Court of India -এ একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, যেখানে ভোটদানের হার বাড়াতে ‘নোটা’ (None of the Above)-র কার্যকারিতা ও ক্ষমতা আরও বিস্তৃত করার দাবি জানানো হয়েছে।
Centre for Legal Policy এবং প্রেরণাদায়ী বক্তা Shiv Khera-র তরফে দায়ের করা ওই মামলার শুনানিতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী তাঁদের এই অবস্থান স্পষ্ট করেন।


