22 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

ইডির তল্লাশিতে তোলপাড়! I-PAC অফিসে হানা, পরিস্থিতি সরেজমিনে দেখতে গেলেন মমতা

কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকে আইপ্যাকের (I-pac) অফিসে তল্লাশি অভিযানে নামে ইডি। এর মাঝেই আইপ্যাকের (I-pac) অন্যতম কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খালি হাতে বাড়িতে ঢুকলেও একটি ল্যাপটপ এবং সবুজ ফাইল হাতে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী।

প্রতীক জৈনের বাড়ি থেকে সরাসরি সল্টলেকে আইপ্যাকের অফিসে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তাঁর নিরাপত্তারক্ষীরা বেশ কিছু ফাইল ও নথিপত্র বের করে মুখ্যমন্ত্রীর গাড়িতে তুলতে শুরু করেন। ইডির তল্লাশি ও মমতার সরেজমিনে দেখা নিয়ে সল্টলেক চত্বরে শুরু হয় তুমুল উত্তেজনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ তোলেন, “ভোটের আগে দলীয় কর্মীদের তথ্য নিতে ইডি তল্লাশি চালাচ্ছে”।

এরপর বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “আমরা যদি বিজেপির অফিসে তল্লাশি চালাই তাহলে কি হবে”। অন্যদিকে ইডির এই তল্লাশি অভিযানকে ঘিরে কটাক্ষ ছুঁড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালালে ১০০ কোটি বেরোবে”।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন