ঢাকা: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদীয় নির্বাচনে জয়লাভ করেছেন। প্রায় ২ দশক পর গণতান্ত্রিক বাংলাদেশে খালেদা জিয়ার বিএনপি-কে ক্ষমতায় ফিরিয়েছেন লন্ডন ফেরত তারেক রহমান (Tarique Rahman)। তবে শপথগ্রহণের পর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছে হাসিঠাট্টা! সোশ্যাল মিডিয়ায় নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে নিয়ে শুরু হয়েছে ‘মিম-ঝড়’! কিন্তু কেন?
তারেক রহমানকে ‘ইঞ্জিনিয়ার’ বলে উল্লেখ করে একাধিক মিম ভাইরাল হচ্ছে। কিন্তু ইঞ্জিনিয়ার নামে কিই বা খারাপ থাকতে পারে? বস্তুত, তারেক রহমানকে (Tarique Rahman) প্রথমবার ইঞ্জিনিয়র বলেছিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনে ২১২ আসনে বিএনপি জোটের জয়লাভকে মোটেই ভালো নজরে দেখেনি বিরোধী এনসিপি-জামাত।
ফলাফল প্রকাশ্যে আসতেই তারেক রহমানের বিরুদ্ধে ‘ভোটচুরি’র অভিযোগে সরব হয় এনসিপি-জামাত। ধারণা করা হচ্ছে, বিরোধীদের সমর্থকদের একাংশই সমাজমাধ্যমে তারেক রহমানকে ‘ভোটচুরির ইঞ্জিনিয়ার’ উল্লেখ করে মিম বানাচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় মিমের ঝড়
এক ফেসবুক ব্যবহারকারী পোস্ট করেন, লন্ডন থেকে তারেক (Tarique Rahman) ইঞ্জিনিয়ার হয়ে ফিরে এসেছেন। ভোট চুরির কৌশল আমদানি করে বিদেশ থেকে ফিরে প্রধানমন্ত্রী হয়েছেন। অন্যদিকে, তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা ‘উচ্চমাধ্যমিক পাশ’ নিয়েও তৈরি হচ্ছে একাধিক মিম। অনেকেই এআই-এর মাধ্যমে ছবি তৈরি করে লিখছেন, “উচ্চমাধ্যমিক পাশ ইঞ্জিনিয়ার”।
উল্লেখ্য, গণতান্ত্রিক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নেন খালেদা-পুত্র তারেক রহমান (Tarique Rahman)। প্রায় ৩৫ বছর পর বাংলাদেশের মসনদে ফের আসীন হলেন এক পুরুষ। ১২ ফেব্রুয়ারি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে বাংলাদেশ ন্যাশানালিস্ট পার্টি (BNP)।
তারেকের নেতৃত্বে ২৯৯ টি জাতীয় সংসদীয় আসনের মধ্যে ২১২ টি আসন যেতে বিএনপি (BNP) জোট। ২০২৪ আগস্ট আন্দোলনে শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করার পাশাপাশি, জুলাই সনদে উল্লেখিত রাজনৈতিক সংস্কার বাস্তবায়নের দায়িত্বও এখন তারেকের ওপর।


