25 C
Kolkata
Thursday, March 26, 2026
spot_img

ফের অসুস্থ সনিয়া গান্ধী! কী বলছে হাসপাতাল?

Aaj India, নয়াদিল্লি: আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কংগ্রেসের বর্ষীয়ান নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে দিল্লির স্যর গঙ্গারাম হসপিটাল (Sir Gangaram Hospital)-এ ভর্তি করানো হল। মঙ্গলবার আচমকা শারীরিক অসুস্থতা অনুভব করায় তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সঙ্গে ছিলেন তাঁর পুত্র ও লোকসভা সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা (Priyanka Gandhi Vadra)।

স্যর গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান অজয় স্বরূপ (Ajay Swarup) জানিয়েছেন, ঠান্ডা ও দূষণের জেরে সনিয়া গান্ধীর শ্বাসকষ্টের সমস্যা কিছুটা বেড়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের জানুয়ারি মাসে সর্দি-কাশির সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ২০২৫ সালের ডিসেম্বরে ৭৯ বছরে পা দেন সনিয়া। গত বছর ফেব্রুয়ারি ও জুন মাসেও তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এরও আগে ২০১১ সালের অগস্টে ক্যানসারের চিকিৎসার জন্য অস্ত্রোপচার হয়েছিল তাঁর। পাশাপাশি, ২০২২ সালে দু’বার করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।

এখন পরিস্থিতির উপর নজর রাখছে চিকিৎসক দল, তবে আপাতত স্থিতিশীল রয়েছেন কংগ্রেস নেত্রী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন