32.9 C
Kolkata
Wednesday, February 25, 2026
spot_img

“হাওড়ার রাস্তায় তাণ্ডব”-পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করে প্রোমোটার খুন

পৌলমী ব্যানার্জী,কলকাতা: “ভোরের রাস্তায় রক্তের দাগ”! কাকভোরে হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠল হাওড়া (Howrah)-এর পিলখানা এলাকা। ভরা রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে প্রোমোটার খুনের (Promoter murder)অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার পর দুষ্কৃতীরা দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়েছে, যা এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র।

নিহত যুবকের নাম শফিক খান (Shafik Khan)। তাঁর বয়স আনুমানিক ৩২ বছর। জানা গেছে, রমজান মাস চলায় তিনি সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন কিছুক্ষণের মধ্যেই হামলার শিকার হন তিনি(Promoter murder) । প্রত্যক্ষদর্শীদের দাবি, দুইজন দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। অভিযোগ, হামলাকারীদের নাম হারুন ও রোহিত (Harun ও Rohit)।

পুলিশের প্রাথমিক ধারণা, এই হত্যাকাণ্ডের পিছনে প্রোমোটারি(Promoter murder) ব্যবসার আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদ থাকতে পারে। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে টাকা-পয়সা নিয়ে বিবাদ চলছিল বলে এটি ছাড়াও অন্য কোনও শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে যখন রাস্তায় লোকজন চলাফেরা শুরু করছিল, তখনই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। আতঙ্কে মানুষ এদিক-ওদিক ছুটতে শুরু করে, এরপর দেখা যায়, যুবক রাস্তায় পড়ে আছেন তারপর পরে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ দেহ উদ্ধার(Promoter murder)করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনায় শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রকাশ্য রাস্তায় এমন শুটআউটের ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং খুব শিগগিরই অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন