Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ সামনে রেখে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট (Left front)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ৩২টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়। এখনও পর্যন্ত মোট ২৩৪টি আসনে প্রার্থী ঘোষণা করল বাম শিবির। তবে দ্বিতীয় তালিকাতেও স্থান পায়নি শতরূপ এবং সৃজনের নাম।
বামফ্রন্ট (Left front) ঘোষিত তালিকায় উল্লেখযোগ্যভাবে নন্দীগ্রামে সিপিআই প্রার্থী হিসেবে শান্তি গিরি, টালিগঞ্জে সিপিআই(এম)-এর অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস এবং রানিনগরে জামাল হোসেনকে প্রার্থী করা হয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে নতুন ও পুরনো মুখের মিশ্রণ দেখা গিয়েছে।
কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্রে কারা ?
কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে ভবানীপুরে সৃজীব বিশ্বাস, বালিগঞ্জে আফরিন বেগম এবং টালিগঞ্জে পার্থ প্রতিম বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে, গ্রামীণ এলাকায় দলীয় সংগঠনভিত্তিক প্রার্থীকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের দাবি।
তবে এই তালিকায় শতরূপ ঘোষ এবং সৃজন ভট্টাচার্যের নাম না থাকায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। দলীয় অন্দরে একাংশের মতে, কৌশলগত কারণেই কিছু পরিচিত মুখকে পরবর্তী দফার জন্য রাখা হতে পারে। আবার অন্য একটি মত অনুযায়ী, জোট সমীকরণ ও আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত না হওয়ায় কয়েকটি নাম এখনও ঘোষণা করা হয়নি।
তৃতীয় দফার দিকে নজর বাম শিবিরের
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, বাকি আসনগুলির প্রার্থী নিয়েও আলোচনা চলছে এবং খুব শীঘ্রই তৃতীয় দফার তালিকা প্রকাশ করা হবে। এবার বাকি ৬০টি আসনের প্রার্থী তালিকায় এই দুই মহারথীর নাম থাকবে কিনা সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
কারা কোথায় প্রার্থী হচ্ছেন ?
- কালচিনি – পাসাং শেরপা
- করণদিঘি – মোঃ শাহাবুদ্দিন
- হবিবপুর – বাসুদেব বর্মন
- চাঁচল – আনোয়ারুল হক
- ভগবানগোলা – মাহমুদুল হাসান
- রানিনগর – জামাল হোসেন
- নবগ্রাম – পূর্ণিমা দাস
- জলঙ্গি – ইউনুস আলি সরকার
- কৃষ্ণনগর উত্তর – অদ্বৈত বিশ্বাস
- কৃষ্ণগঞ্জ – অর্চনা বিশ্বাস
- কল্যাণী – সবুজ দাস
- বসিরহাট দক্ষিণ – আইনুল আরেফিন (রাজু আহমেদ)
- কুলতলি – রামশঙ্কর হালদার
- জয়নগর – অপূর্ব প্রামাণিক
- বারুইপুর পশ্চিম – লাহেক আলি
- ডায়মন্ড হারবার – সমরেন্দ্রনাথ নাইয়া
- টালিগঞ্জ – পার্থ প্রতিম বিশ্বাস
- মেটিয়াবুরুজ – মনিরুল ইসলাম
- ভবানীপুর – সৃজীব বিশ্বাস
- বালিগঞ্জ – আফরিন বেগম
- তারকেশ্বর – চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
- জাঙ্গিপাড়া – সুদীপ্ত সরকার
- পুরশুড়া – সন্দীপ কুমার সামন্ত
- পাঁশকুড়া পূর্ব – ইব্রাহিম আলি
- পাঁশকুড়া পশ্চিম – নিরঞ্জন সিহি
- নন্দীগ্রাম – শান্তি গিরি
- দাঁতন – হিমাংশু দাস
- নয়াগ্রাম – ডাঃ পুলিন বিহারী বাস্কে
- গোপীবল্লভপুর – বিকাশ শরণগি
- মন্তেশ্বর – অনুপম ঘোষ
- আসানসোল উত্তর – অখিলেশ কুমার সিং
- মুরারাই – মোঃ আলি রেজা মণ্ডল


