30 C
Kolkata
Monday, March 30, 2026
spot_img

ভোটার তালিকায় নাম বাদ? বিনামূল্যে সহায়তার জন্য চালু আইনজীবীদের হেল্পলাইন !

Aaj India Desk, কলকাতা: রাজ্যে ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ পড়া বা ভোটাধিকার সংক্রান্ত সমস্যায় নাজেহাল রাজ্যবাসী। বৈধ অথচ ভোটার তালিকায় নাম নেই এমন নাগরিকদের সহায়তায় এবার এগিয়ে এলেন একদল আইনজীবী।

সোমবার দুপুরে আনুষ্ঠানিক ঘোষণার পরই বিকেলের মধ্যে জেলা ভিত্তিক আইনজীবীদের নাম ও যোগাযোগ নম্বর প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, বৈধ ভোটারদের নাম নথিভুক্তিকরণ এবং বিচারাধীন সমস্যায় থাকা ব্যক্তিদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য, যেসব নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে প্রশাসনিক বা আইনি জটিলতার সম্মুখীন হচ্ছেন, তাঁদের দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া। বিশেষ করে, ভোটার তালিকায় (Voter List) নাম বাদ পড়া, সংশোধন বা পুনর্নিবন্ধন সংক্রান্ত সমস্যায় এই পরিষেবা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

কোথায় কোথায় মিলবে আইনি সহায়তা ? 

উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা থেকে মুর্শিদাবাদ, প্রায় সমস্ত জেলাতেই এই পরিষেবা চালু করা হয়েছে। হাইকোর্ট স্তরেও আলাদা করে আইনি সহায়তার জন্য দায়িত্বপ্রাপ্ত আইনজীবীর নাম ঘোষণা করা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, এটি সম্পূর্ণভাবে একটি সহায়ক পরিষেবা, যেখানে সাধারণ মানুষ কোনও রকম খরচ ছাড়াই তাঁদের ভোটাধিকার সংক্রান্ত সমস্যা নিয়ে পরামর্শ ও আইনি সহায়তা পাবেন। দ্রুত যোগাযোগের জন্য প্রতিটি জেলার আইনজীবীদের মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রীয় স্তর (Central Team) : 

  • অরিন্দম ভট্টাচার্য (ইন চার্জ): 9830135660
  • শোভন লাল হাজরা: 7003816395
  • ইয়াসিন রহমান: 9830241813
  • মলয় ভট্টাচার্য: 9830753947
  • শামিম আহমেদ: 9163596731

জেলা ভিত্তিক যোগাযোগ তালিকা :

  • উত্তর দিনাজপুর: সামসাদ আলম – 7797310503
  • দক্ষিণ দিনাজপুর: কৃষ্ণদাস দাস – 7076540571
  • দার্জিলিং: দিবাকর রায় – 7797291108
  • জলপাইগুড়ি: শংকর দে – 9434413759
  • কোচবিহার: পার্থ প্রতিম সেনগুপ্ত – 8250362518
  • আলিপুরদুয়ার: অনুজ কান্ত মিত্র – 9434491731
  • ঝাড়গ্রাম: শান্তনু ঘোষ – 8918696343
  • বীরভূম: সুপ্রতিম ব্যানার্জী – 9434460896
  • বাঁকুড়া: অমিতাভ ঘোষ – 9064350349
  • পুরুলিয়া: মানব মুখার্জী – 9434324463
  • নদীয়া: দেবাশীষ চক্রবর্তী – 9434193826
  • পূর্ব মেদিনীপুর: শংকর করক – 9434236502
  • পশ্চিম মেদিনীপুর: সমরেশ চক্রবর্তী – 9641202038
  • মুর্শিদাবাদ: শৈবেন্দ্রনাথ সরকার – 9734654328
  • মালদহ: দীপক ব্যানার্জী – 9547177838
  • হাইকোর্ট: শামিম আহমেদ – 9163596731
  • কলকাতা: স্বরূপ পাল – 9432969916
  • উত্তর ২৪ পরগণা: সুকান্ত রক্ষিত – 9831442627
  • দক্ষিণ ২৪ পরগণা: গৌতম চ্যাটার্জী – 8777291877
  • হাওড়া: সুবীর প্রধান – 9830616601
  • হুগলী: অমিত বার – 9831086341
  • পূর্ব বর্ধমান: প্রদীপ আইচ – 8617452214
  • পশ্চিম বর্ধমান: বিনিময় সরকার – 9332206602

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন