31.7 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

খেলার মাঠ ছেড়ে রাজনীতির ময়দান : ভোটের মুখে তৃণমূলে যোগদান স্বপ্নার !

Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গের বিধানসভা নিবার্চনের দিনক্ষণ এগিয়ে আসছে। সাথে রাজ্য রাজনীতিতে উঠছে নতুন প্রশ্ন। ‘উত্তরবঙ্গের মেয়ে’ বাংলার মেয়ের সাথে যুক্ত হবে কিনা তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল নানা জল্পনা। এবার সেই জল্পনার অবসান ঘটালেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত স্বর্ণজয়ী অ্যাথলিট।

তৃণমূল ভবনে আনুষ্ঠানিক যোগদান

শুক্রবার ভোটের মুখে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত ও এশিয়ান গেমস স্বর্ণজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন (Swapna Barman)। কলকাতার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী গৌতম দেবের সাথে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য।

দলীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে সংগঠন শক্তিশালী করতে এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগেই স্বপ্না বর্মণের (Swapna Barman) সঙ্গে যোগাযোগ শুরু করেছিল তৃণমূল নেতৃত্ব। গত জানুয়ারিতে শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থ মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় স্বপ্নাকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর থেকেই তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা জোরালো হয়।

উত্তরবঙ্গে বাড়ছে তৃণমূলের তৎপরতা

তৃণমূল শিবিরের দাবি, উত্তরবঙ্গে স্বপ্না বর্মনের (Swapna Barman) প্রভাব সংগঠনকে আরও শক্তিশালী করবে। যদিও এখনও পর্যন্ত দলীয় প্রার্থীপদ নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। উত্তরবঙ্গের কোনও বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কয়েকদিন আগেই উত্তরবঙ্গের বিজেপি নেতা বিষ্ণু প্রসাদ শর্মাও দল বদল করে তৃনমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। রাজনৈতিক মহলের মত, উত্তরবঙ্গে ক্রমশ নিজের অবস্থান জোরালো করছে তৃনমূল।

উল্লেখ্য, ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জিতে দেশকে গর্বিত করেছিলেন স্বপ্না। পরে অর্জুন পুরস্কারেও সম্মানিত হন তিনি। জলপাইগুড়ির বাসিন্দা এই ক্রীড়াবিদের রাজনৈতিক ময়দানে আসা নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছিল। ২০২৬ সালের নির্বাচনে একাধিক ক্রীড়াবিদকে প্রার্থী করার সম্ভাবনার কথাও আগেই ইঙ্গিত দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। সেই প্রেক্ষিতে স্বপ্নার যোগদানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন