26 C
Kolkata
Thursday, March 26, 2026
spot_img

শেষ মুহূর্তে টিকিট বাতিল? টাকা ফেরত মিলবে না!

Aaj lndia Desk,কলকাতা : যাত্রী পরিষেবায় আরও শৃঙ্খলা আনতে এবং শেষ মুহূর্তের টিকিট বাতিলের প্রবণতা কমাতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল ( Indian Railways)। টিকিট ক্যানসেলেশন (Cancel ) বা বাতিলের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যা কার্যকর হলে সরাসরি প্রভাব পড়বে সাধারণ যাত্রীদের উপর।

রেল সূত্রে জানা গিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার সময়ের কাছাকাছি গিয়ে টিকিট বাতিল করলে আর আগের মতো রিফান্ড ( Refund ) পাওয়া যাবে না। বিশেষ করে, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার মধ্যে টিকিট ক্যানসেল করলে কোনও টাকা ফেরত দেওয়া হবে না। ফলে, যাত্রার পরিকল্পনায় সামান্য ভুল হলেও বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন যাত্রীরা।

এছাড়াও, ট্রেন ছাড়ার ৮ থেকে ২৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে কেটে নেওয়া হবে প্রায় ৫০ শতাংশ ভাড়া। আবার ২৪ থেকে ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিলের ক্ষেত্রেও একটি বড় অংশ কেটে নেওয়া হবে। অর্থাৎ, যত দেরিতে টিকিট বাতিল করবেন, তত বেশি আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হবে।

রেল কর্তৃপক্ষের মতে, দীর্ঘদিন ধরেই একটি সমস্যা দেখা যাচ্ছিল অনেক যাত্রী আগে থেকে একাধিক টিকিট বুক করে রাখেন এবং শেষ মুহূর্তে বাতিল করেন। এর ফলে বহু ক্ষেত্রে আসন ফাঁকা থাকলেও ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা সেই সুযোগ পান না। নতুন নিয়মে এই প্রবণতায় লাগাম টানা সম্ভব হবে বলেই মনে করছে রেল।

তবে এই সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের একাংশের মধ্যে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, জরুরি পরিস্থিতি বা হঠাৎ পরিকল্পনা বদল হলে যাত্রীরা বড় অঙ্কের টাকা হারাতে পারেন। বিশেষ করে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে যেখানে ভাড়া তুলনামূলক বেশি, সেখানে এই নিয়ম আরও বড় প্রভাব ফেলতে পারে।

রেল সূত্রে আরও জানা গিয়েছে, ধাপে ধাপে এই নতুন নিয়ম কার্যকর করা হবে। পাশাপাশি, কিছু ক্ষেত্রে টিকিট ক্যানসেল না করে যাত্রার তারিখ পরিবর্তন বা রিসিডিউল করার সুযোগও বাড়ানো হতে পারে, যাতে যাত্রীরা সম্পূর্ণ টাকা হারানো থেকে কিছুটা রেহাই পান।

সব মিলিয়ে, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর টিকিট বুকিং ( Booking ) পাশাপাশি বাতিলের সময় নিয়েও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে যাত্রীদের। এক কথায়, এখন আর শুধু টিকিট কাটা নয় কখন বাতিল করবেন, সেটাও আগেভাগেই ভেবে রাখতে হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন