22 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

কারাকাস থেকে পুত্তাপার্তি: নিকোলাস মাদুরোর অজানা ভারত যোগ

খেটে খাওয়া ট্রেড ইউনিয়ন নেতার সন্তান থেকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি, সোমবার যাকে ম্যানহ্যাটনের আদালতে পেশ করা হতে পারে। ভেনেজুয়েলার সেই ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর (Nicolás Maduro) রয়েছে অজানা ভারত যোগ।

রাজনৈতিক দমনপীড়ন এবং বিশ্বব্যাপী নিষেধাজ্ঞার অনেক আগেই মাদুরো তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মাধ্যমে ভারতের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ খুঁজে পেয়েছিলেন। ক্যাথলিক পরিবারে বেড়ে ওঠা মাদুরোকে (Nicolás Maduro) তাঁদের বিয়ের আগে সত্য সাঁই বাবার ( Sathya Sai Baba) সঙ্গে পরিচয় করান ফ্লোরেস। শুধু তাই নয়, ২০০৫ সালে অন্ধ্রপ্রদেশের পুত্তাপার্তি এলাকার সাঁই বাবার প্রশান্তি নিলয়ম আশ্রমে এসেছিলেন এই দম্পতি।

মাদুরোর ভারত যোগ

সম্প্রতি সমাজমাধ্যমে মাদুরো (Nicolás Maduro) এবং তাঁর স্ত্রীয়ের সেই ভারত সফরের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তরুণ মাদুরো ও ফ্লোরেস সাঁই বাবার পাশে মেঝেতে বসে আছেন। বেশ কিছু রিপোর্টে আরও দাবী করা হয়েছে যে, মাদুরো যখন ক্ষমতায় আসেন, তখন মিরাফ্লোরেস প্রাসাদে তার ব্যক্তিগত কার্যালয়ের দেওয়ালে সাইমন বলিভার এবং হুগো শ্যাভেজের ছবির পাশে সাঁই বাবার ( Sathya Sai Baba) ছবিও টাঙানো ছিল।

এমনকি ২০১১ সালে সাঁই বাবা মারা যাওয়ার পর, ভেনেজুয়েলার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাদুরো একটি আনুষ্ঠানিক শোক প্রস্তাবের জন্য চাপ দেন। তাঁর নির্দেশনায়, ভেনিজুয়েলার জাতীয় পরিষদ একটি আনুষ্ঠানিক শোক প্রস্তাব পাস করে এবং সাঁই বাবার ( Sathya Sai Baba) “মানবতার প্রতি আধ্যাত্মিক অবদানকে” আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়।

সাঁই বাবার প্রতি মাদুরোর শ্রদ্ধা

বছরের পর বছর ধরে, অনেক বিদেশী প্রতিষ্ঠানকে বহিষ্কার করা হলেও, মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলায় সত্য সাঁই সংস্থাটি তাদের কার্যক্রম চালিয়ে গেছে। ১৯৭৪ সাল থেকে ভেনেজুয়েলায় লাতিন আমেরিকার অন্যতম বৃহত্তম সাঁই বাবা ভক্ত সম্প্রদায় রয়েছে। এমনকি ২০২৪ সালে ভেনেজুয়েলার সরকার তাদের জাতীয় দিবস উদযাপনের জন্য ‘ওম’ প্রতীক সম্বলিত আমন্ত্রণপত্র পাঠায়।

নভেম্বর ২০২৫-এ গ্রেফতারীর মাত্র কয়েক মাস আগে, মাদুরো (Nicolás Maduro) রাজনৈতিক বার্তা থেকে সরে এসে ধর্মগুরু সাঁই বাবার শতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানান। একটি সরকারি বিবৃতিতে তিনি সাঁই বাবাকে ( Sathya Sai Baba) “আলোর এক সত্তা” হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “আমাদের সাক্ষাতের কথা আমি সবসময় মনে রাখি… এই মহান শিক্ষকের জ্ঞান আমাদের আলোকিত করে চলুক।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন