27 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

কম পাতায় বাড়তি চাপ : শেষ মুহূর্তে নিয়ম বদল উচ্চমাধ্যমিকে !

স্নেহা পাল, কলকাতা : চলতি বছরের উচ্চমাধ্যমিক (higher secondary) পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। পরীক্ষা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার শেষ মুহূর্তে প্রথম সেমেস্টার ভিত্তিক এই পরীক্ষায় খাতা, প্রশ্নের ধরন ও পরীক্ষাকেন্দ্রের নিয়মে একাধিক নতুন পরিবর্তনের কথা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ।

পাতা গুনে লিখতে হবে উত্তর

উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, এই বছর পরীক্ষার্থীদের আর অতিরিক্ত উত্তরপত্র বা সাপ্লিমেন্টারি পৃষ্ঠা দেওয়া হবে না। চতুর্থ সেমেস্টারের পরীক্ষার্থীরা পাবেন ২৪ পাতার উত্তরখাতা, আর তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের জন্য থাকবে ১৬ পাতার খাতা। নির্দিষ্ট পাতার মধ্যেই উত্তর লিখতে হবে পরীক্ষার্থীদের। অতিরিক্ত উত্তর লেখার বা পৃষ্ঠায় কাটাকাটির কোনো সুযোগ নেই এখানে।

প্রশ্ন কাঠামোতে বাড়তি সুবিধা

পাশাপাশি প্রশ্নপত্রের কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। চতুর্থ সেমেস্টারে ব্যাখ্যামূলক প্রশ্নের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে তিনটি প্রশ্নের মধ্যে দু’টি লিখতে হতো। সেখানে এবার থাকবে চারটি প্রশ্ন। পর্ষদের মতে, বিকল্প প্রশ্ন বাড়ানোয় পরীক্ষার্থীরাই উপকৃত হবেন।

কী কী গ্যাজেট রাখা যাবে না?

এছাড়া পূর্ব নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা কেবল অ্যানালগ ঘড়ি নিয়ে যেতে পারবেন। স্মার্টওয়াচ, মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ারফোন, পেন ড্রাইভ, ইলেকট্রনিক পেন বা স্ক্যানারসহ যে কোনও ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ।

এই পরিবর্তনের ফলে উচ্চ মাধ্যমিক (higher secondary) পরীক্ষায় উত্তর লেখায় সময় ও পরিসর, দুই দিকই ভেবে চলতে হবে পরীক্ষার্থীদের। ফলে সীমিত পাতায় নির্দিষ্টভাবে উত্তর লেখার জন্য প্রস্তুতির পাশাপাশি পরীক্ষার হলে কৌশলগত পরিকল্পনাও জরুরি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন