32 C
Kolkata
Wednesday, April 1, 2026
spot_img

কার গাফিলতিতে…? রাহুলের মৃত্যুর ৩ দিন পর চাঞ্চল্যকর অভিযোগ প্রযোজনা সংস্থার!

কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর পর কেটে গিয়েছে ৩ দিন! ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শী, নুলিয়াদের বয়ানে “জলে ডুবে মৃত্যু” নিয়ে ধোঁয়াশা অব্যাহত। ঘটনায় সমাজমাধ্যমে মুখ খুলেছেন টলি পাড়ার বহু অভিনেতা, পরিচালক। ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। রাহুলের (Rahul Arunoday Banerjee) মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর ভক্ত থেকে শুরু করে টলিউড ইন্ডাস্ট্রির একাংশ।

জানা গিয়েছে, ‘ভোলেবাবা পাড় করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করতে পারেন অভিনেতার স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা। এই খবর প্রকাশ্যে আসতেই রাহুলের মৃত্যুর ঘটনায় প্রকাশ্যে এল প্রযোজনা সংস্থার চাঞ্চল্যকর বয়ান! মৃত্যুর ৩ দিন পর অবশেষে মুখ খুলেছে ‘ভোলে বাবা পার করে গা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স।

বিবৃতিতে কি দাবী করেছে প্রযোজনা সংস্থা?

প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, রাহুল (Rahul Arunoday Banerjee) কতক্ষণ জলের নিচে ছিলেন তা নিয়ে বিভিন্ন জল্পনা চলছে। কিছু প্রতিবেদনে তিনি ৪০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত জলে ডুবে ছিলেন বলা হলেও যে, প্রাথমিক অনুসন্ধানে সেই তথ্য সঠিক বলে মনে করছে না প্রযোজনা সংস্থা।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, জল থেকে তোলার সময় রাহুল জীবিত ছিলেন এবং কথা বলার চেষ্টা করছিলেন, যদিও তা স্পষ্ট ছিল না। দ্রুত তাঁকে পাড়ে তুলে শরীর থেকে জল বের করার চেষ্টা করা হয় এবং নিকটবর্তী একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কোনও চিকিৎসক না থাকায় তাঁকে পরে দিঘা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে শেষমেশ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সংস্থার বক্তব্য, প্রথম নার্সিংহোমেই যদি পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসক উপস্থিত থাকতেন, তাহলে হয়তো রাহুলের (Rahul Arunoday Banerjee) বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি ছিল।

দায় ঝেড়ে ফেলতে চাইছে?

তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়াত অভিনেতা রাহুলের (Rahul Arunoday Banerjee) ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। রবিবার রাতে তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার বিজয়গড়ের বাড়িতে যান এবং সবাইকে রাহুল ও পুত্র সহজকে একা রাখার অনুরোধ করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ফুসফুসে অস্বাভাবিক পরিমাণ বালি পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় রাহুল কমপক্ষে এক ঘণ্টা জলের নিচে ছিলেন।

প্রযোজনা সংস্থার বিবৃতির পর রাহুল অরুণোদয়ের মৃত্যুর রহস্য আরও জোড়াল হচ্ছে বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে প্রশ্ন উঠছে, অভিযোগ উঠছে দেখেই কি চিকিৎসার গাফিলতি বলে দায় ঝেড়ে ফেলতে চাইছে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন