21.9 C
Kolkata
Friday, March 6, 2026
spot_img

জানেন? অস্ট্রেলিয়ায় এখন ‘সফটওয়্যার ডেভেলপার’ শাহরুখ খান!

Aaj lndia Desk, মুম্বই: বলিউডের ‘কিং খান’ (Shah Rukh Khan) এখন ‘সফটওয়্যার ডেভেলপার’! কী, চমকে উঠলেন? শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই এক ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)।

ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়ার একটি জনপ্রিয় টেলিভিশন কুইজ অনুষ্ঠানে। সেখানে এক প্রতিযোগীর কাছে প্রশ্ন করা হয় – ‘শাহরুখ খান (Shah Rukh Khan) মূলত কোন ক্ষেত্রে তাঁর সাফল্যের জন্য পরিচিত? ‘ সম্ভাব্য উত্তরের তালিকায় ছিল চারটি বিকল্প – সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফিল্ম অ্যাক্টিং, মোটর রেসিং এবং প্রফেশনাল পোকার। কিন্তু প্রতিযোগী সঠিক উত্তর ‘ফিল্ম অ্যাক্টিং’ না বেছে ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট’ নির্বাচন করেন।

এই ভুল উত্তর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল পড়ে যায়। অনেকেই মজা করে মন্তব্য করেন, ভারতীয় নাম শুনলেই অনেক বিদেশি ধরে নেন তিনি নিশ্চয়ই আইটি পেশার সঙ্গে যুক্ত। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বিশ্বের সব দেশে কি সত্যিই শাহরুখ খানের জনপ্রিয়তা সমানভাবে পৌঁছেছে?

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে অভিনয় করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘চেন্নাই এক্সপ্রেস’ বা ‘মাই নেম ইজ খান’-এর মতো একাধিক ছবির মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়েও বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন।

তবুও অস্ট্রেলিয়ার কুইজ শোয়ের এই ঘটনাটি প্রমাণ করে দিল, বিশ্বজুড়ে জনপ্রিয়তা থাকলেও সব জায়গায় সব তারকার পরিচিতি সমান নয়। আর সেই কারণেই একটি সাধারণ কুইজ প্রশ্নের ভুল উত্তরই এখন ইন্টারনেটের নতুন হাসির খোরাক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন