20.2 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা : ৬০ লক্ষ নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ !

Aaj India Desk, কলকাতা : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশ ঘিরে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। প্রায় ৬০ লক্ষ নাম নিয়ে চলছে কাটাছেঁড়া।

বুধবার নির্বাচন কমিশনের প্রাথমিক ইঙ্গিতে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল যে বিপুল সংখ্যক অনির্ধারিত ভোটারের নাম চূড়ান্ত তালিকায় (Final Voter List) নাও থাকতে পারে। তবে বৃহস্পতিবার কমিশন স্পষ্ট করে জানায়, যাচাই প্রক্রিয়ায় থাকা নামগুলিও চূড়ান্ত তালিকায় রাখা হবে।

নির্বাচন কমিশন জানায়, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলা ‘ফাইনাল ভোটার লিস্ট’-এ সবার নাম থাকবে। তবে সেই নাম ‘অ্যাপ্রুভড’, ‘ডিলিটেড’ এবং ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ এই তিনটি ভাগে বিভক্ত করা হবে। এর ফলে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম মূল তালিকার বাইরে না থাকলেও পৃথক বিভাগে থাকবে।

কমিশন সূত্রে জানা গেছে, নতুন ভোটার হিসেবে ফর্ম ৬ এর ভিত্তিতে অনুমোদিত নামগুলি ‘অ্যাপ্রুভড’ তালিকায় যুক্ত হবে। এই সংখ্যা প্রায় ১ লক্ষ ২০ হাজার। অন্যদিকে, যেসব নামের যাচাই প্রক্রিয়া পরে সম্পন্ন হবে সেগুলি ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত তালিকায় প্রকাশ করা হবে। তবে সেই তালিকা কবে এবং কত দফায় প্রকাশিত হবে, তা এখনও স্পষ্ট নয়।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, মনোনয়নপত্র জমার শেষ দিন পর্যন্ত যে নামগুলি বৈধ তালিকায় থাকবে, তারাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বাকিরা সেই সুযোগ পাবেন না।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় সাত কোটি। SIR প্রক্রিয়ায় প্রায় পাঁচ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ১.৫২ কোটি নাম নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় ১২ লক্ষ ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ এবং ৩২ লক্ষ ‘আনম্যাপড ভোটার’-এর তথ্যও সামনে এসেছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটি বর্তমানে সেই ৬০ লক্ষ নাম যাচাই করছে। বিচার বিভাগীয় আধিকারিকরা তাদের নথি পরীক্ষা করছেন। তবে তাঁদের অনুমোদিত নামও সরাসরি মূল ভোটার তালিকায় (Final Voter List) প্রকাশ না করে সম্ভাব্য অতিরিক্ত তালিকায় প্রকাশ করা হবে।

২১ ফেব্রুয়ারি আপলোড পোর্টাল বন্ধ হওয়ার পর এখন প্রায় ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ বিচার প্রক্রিয়ার গতির উপর নির্ভর করছে। ফলে ভোটের আগে ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন