27 C
Kolkata
Friday, February 13, 2026
spot_img

৩৫ বছরের বিরতি ভেঙে প্রধানমন্ত্রীর চেয়ারে পুরুষ, ক্ষমতায় ফিরছে BNP ?

স্নেহা পাল, ঢাকা: টানা তিন দশকের বেশি সময় ধরে নারী নেতৃত্বে পরিচালিত বাংলাদেশের শাসনব্যবস্থা ফের একবার পুরুষ প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করছে। শুক্রবার সকাল পর্যন্ত প্রাপ্ত ফল অনুযায়ী, জাতীয় সংসদের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে। অর্থাৎ প্রায় আড়াই দশক পরে আবার সরকার গঠন করতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)।

ভোটের রায়ে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা

সূত্র অনুযায়ী, জাতীয় সংসদের নির্বাচনে BNP নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১৫১টি আসন। BNPর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত-ই-ইসলামী নেতৃত্বাধীন জোট জিতেছে ৭০টি আসনে। অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ছয়টি আসন।

জাতীয় সরকার নিয়ে জল্পনায় ইতি

নির্বাচনের আগে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হলেও, ভোটের তিন দিন আগে BNP চেয়ারম্যান তারেক রহমান সেই সম্ভাবনা নাকচ করেন। তিনি বগুড়া ও ঢাকা দুটি আসনেই জয়ী হয়েছেন।

সংস্কারের পক্ষে জনমত

নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটেও ‘yes’ ভোটের জয় হয়েছে। এর মাধ্যমে সংবিধান, প্রশাসন ও বিচারব্যবস্থা সংস্কারের পক্ষে রায় দিয়েছেন ভোটাররা। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ২৫ কোটি ভোট ‘হ্যাঁ’র পক্ষে এবং প্রায় ৮.৭ লক্ষ ভোট ‘না’র পক্ষে পড়েছে।

তবে বাংলাদেশ নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল ঘোষণা করেনি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, রিটার্নিং অফিসারদের লিখিত রিপোর্ট না পাওয়া পর্যন্ত চূড়ান্ত ফল প্রকাশ করা হবে না।

ক্ষমতার দীর্ঘ অধ্যায়

ইতিহাস দেখলে জানা যায় ১৯৮৮ সালে বাংলাদেশে সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ।এরপর ১৯৯১ সালে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। পরে তিন দফায় তিনি এই দায়িত্ব পালন করেন। আবার ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। ওই সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। দীর্ঘদিনের আওয়ামী লীগ শাসনের পর, অন্তর্বর্তী সরকারের শাসন শেষ করে বাংলাদেশ আবার নির্বাচিত সরকারের হাতে ফিরতে চলেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন