25 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

কেন্দ্রীয় বাহিনীর হাতে বিজেপির পতাকা! এবার প্রকাশ্যে বিজেপির হয়ে মাঠে নামছে ECI ?

Aaj India Desk, কলকাতা : কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বাড়তে থাকা বিতর্কের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে উদ্দেশ করে এক খোলা চিঠি সাধারণ জনগণের পক্ষ থেকে তুলে ধরা হলো। 

মাননীয় শ্রী জ্ঞানেশ কুমার,

গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। সেই প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়েই বর্তমানে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, যা উদ্বেগজনক।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে দেখা গেছে। উপরোক্ত ছবিটি তার সাক্ষ্য বহন করছে। অনেকের অভিযোগ, তারা বিজেপির নির্বাচনী প্রচারেও সহায়তা করেছে। এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। কেন কেন্দ্রীয় বাহিনীকে বিজেপির পতাকা হাতে দেখা গেল? তারা কি কোনও রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারে অংশ নিতে পারে? কেনো তারা নিজেদের এক্তিয়ারের বাইরে গিয়ে রাজনৈতিক দলের হয়ে প্রচারে যাচ্ছে? এই ধরনের অভিযোগ সামনে আসার পরও কেন কমিশনের তরফে দৃশ্যমান কোনও পদক্ষেপ নেওয়া হয়নি? নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করার দায়িত্ব কার?

এছাড়া, কয়েকদিন আগে নির্বাচন কমিশনের (Election Commission) একটি চিঠি ভাইরাল হয় যেখানে নির্বাচন কমিশনের সিলের বদলে বিজেপি দলের সিল দেখা যায়। এই ঘটনাটি জনমনে আরও সংশয় তৈরি করেছে। কীভাবে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নথিতে অন্য কোনও দলের সিল থাকতে পারে, সেই প্রশ্নের উত্তর স্পষ্ট নয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ‘কর্মীদের ভুল’ বলা হলেও একটি রাজনৈতিক দলের সিল কীকরে নির্বাচন কমিশনের সাধারণ কর্মীর কাছে আসলো তাও বোধগম্য নয়।

তবে কি সাধারণ মানুষের মনে যে কথাটি ঘুরছে সেটাই সঠিক ? নির্বাচন কমিশন (Election Commission) কি বিজেপি দলের বি টিম ? আপনারা কি এবার প্রকাশ্যে তার প্রমাণ দিচ্ছেন ?

আপনার দপ্তরের কাছ থেকে প্রত্যাশা, এই অভিযোগগুলির বিষয়ে দ্রুত, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দেওয়া হবে। প্রয়োজনে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ব আপনার নেতৃত্বেই বর্তায়।

বিনীত,

একজন উদ্বিগ্ন নাগরিক

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন