22 C
Kolkata
Friday, February 20, 2026
spot_img

নর্থ বেঙ্গলে বিজেপিকে বড় ধাক্কা, BJP MLA যোগ দিলো তৃনমূলে !

Aaj India Desk, দার্জিলিং : উত্তরবঙ্গ বিভাজন ঘিরে দীর্ঘদিন বিজেপির সঙ্গে মতবিরোধ ছিল কার্শিয়াঙের বিধায়কের (BJP MLA)। বিধানসভা নির্বাচনের আগে অবশেষে তিনি বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

উত্তরবঙ্গের কার্শিয়াঙের বিজেপি বিধায়ক (BJP MLA) বিষ্ণুপ্রসাদ শর্মা বৃহস্পতিবার দুপুরে কলকাতার তৃণমূল ভবনে এসে আনুষ্ঠানিকভাবে শাসক শিবিরে নাম লেখান। দলীয় নেতৃত্বের সঙ্গে মতানৈক্যের জেরেই গত সপ্তাহে ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ করেন তিনি।

বিষ্ণুপ্রসাদ শর্মার দাবি, বিজেপি গোর্খা জনজাতিকে কার্যত কিছুই দেয়নি। একাধিকবার চেষ্টা করলেও সেখানে বিজেপির টাকায় কোনো উন্নয়ন হয়নি বলে জানান তিনি। তাই শেষ পর্যন্ত দল বদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

উল্লেখযোগ্যভাবে, ২০২৪ এর লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে তিনি মাত্র ০.৫ শতাংশ ভোট পেয়েছিলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, পাহাড়ে সংগঠন মজবুত করতেই তৃণমূল শিবির তৃণমূল কংগ্রেস বিষ্ণুপ্রসাদ শর্মার হাত ধরছে।

তবে এই দলবদলে বিজেপির সংগঠনিক শক্তির আরও একটি অংশ ক্ষয় পেল। পাহাড়ে বিজেপির ভিত ইতিমধ্যেই চাপে রয়েছে, তার মধ্যেই কার্শিয়াঙ বিধায়কের দলত্যাগ গেরুয়া শিবিরের জন্য অস্বস্তিকর বার্তা। বিশেষ করে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা পাহাড়ে বিজেপির নেতৃত্ব ও সংগঠনের স্থিতিতে বিশেষ প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন