22 C
Kolkata
Friday, February 20, 2026
spot_img

রমজানের শুরুতেই রাস্তা দখল ও মাইক বিতর্কে সরগরম তিলোত্তমা, প্রশাসনকে নিশানা বিরোধীদের

কলকাতা: রমজান মাস (Ramadan) পড়তেই রাস্তায় নামাজ পড়া নিয়ে তুমুল বিতর্ক! উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে বিটি রোডে যানজটের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় ঝড়! বৃহস্পতিবার রাতে বিটি রোডের একাংশ ব্যারিকেড দিয়ে ঘিরে নামাজ (Namaz) পড়ার ভিডিও ভাইরাল। অভিযোগ, রাত সাড়ে ন’টা নাগাদ, উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বিটি রোডের একাংশ আটকে দেওয়া হয়। যার জেরে রাস্তার একটা দিক দিয়ে গাড়ি চলাচলের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

X Link: https://x.com/SuvenduWB/status/2024176592260649437

ঘটনার ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে প্রশাসনের তুলোধোনা করেন বিরোধী দলনেতা শুramadanভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বিজেপির একাধিক কর্মী-সমর্থক। শুভেন্দুর অভিযোগ, রমজান (Ramadan) মাসে রাস্তা ঘিরে নামাজ পড়া, মাইক বাজানোর জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধা হবে। পাশাপাশি, বিটি রোডের যানজট নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি, এক্সের পোস্টে শুভেন্দু (Suvendu Adhikari) লেখেন, “মাননীয়ার তোষণের ফলে রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। মমতা পুলিশের এখন যা অবস্থা সোহরাবর্দীর আমল কেও হার মানাবে।”

X Link: https://x.com/pradip103/status/2024323164105540020

“হোলি-কাঁওয়ার-ভান্ডারা রাস্তায় হলে অসুবিধা নেই, নামাজেই যত দোষ”?

প্রসঙ্গত, শিবরাত্রির দু-দিন আগেই উত্তরপ্রদেশের মৌলানা জারজিশ আনসারি নদিয়ার একটি জনসভা থেকে প্রশ্ন তুলেছিলেন, হিন্দুদের হোলি, কাঁওয়ার যাত্রা, ভান্ডারা রাস্তায় হলে কোনও অসুবিধা নেই। কিন্তু মুসলিমরা রাস্তায় নামাজ (Namaz) পড়লেই যত দোষ? উত্তরপ্রদেশের উদাহরণ টেনে হিন্দু-মুসলিম ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে সওয়াল করেছিলেন তিনি।

বিজেপি বিভেদের রাজনীতি?

বলা বাহুল্য, একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে ‘মুসলিম-তোষণ’ নিয়ে বরাবরই আক্রমণ করে বিরোধী শিবির বিজেপি, অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, বিজেপি বিভেদের রাজনীতি করে। ১৮ ফেব্রুয়ারি রাত থেকে দেশে রমজান মাস পালন শুরু হয়েছে। সেই রাত থেকেই রাজ্যে নতুন করে হিন্দু-মুসলিম রাজনীতির বিতর্ক শুরু হল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন