31 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

আশা কর্মীদের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা! লকেটকে দেখতেই “গো ব্যাক” স্লোগান

কলকাতা: বুধবার সকাল থেকে কলকাতার উল্লেখযোগ্য এলাকাগুলিতে কার্যত গোলাপি-বেগুনি ঝড়! সল্টলেক থেকে ধর্মতোলা, আশা কর্মীদের (ASHA Workers) আন্দলনে উত্তাল তিলোত্তমা। সল্টলেক, ধরমতলা, ডেরিনা ক্রসিং আশা কর্মীদের বিক্ষোভে দফায় দফায় পুলিশের সংঘর্ষ-হাতাহাতি। সল্টলেকে পুলিশি ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেন ক্ষুব্ধ আশা কর্মীরা। অভিযোগ, “৫ মাস ধরে ইনসেন্টিভ নেই, আমরা খাব কি?” তাঁদের বক্তব্য, “আমাদের দাবী না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না”।

‘আশার’ বিক্ষোভে উত্তাল কলকাতা

বস্তুত, গতকাল রাত থেকেই কলকাতায় আসতে শুরু করেন আশা কর্মীরা। বুধবার সকালে হাওড়া-শিয়ালদহ দিয়ে হাজার হাজার আশা কর্মী (ASHA Workers) স্বাস্থ্যভবন অভিযানে শহরে আসতে শুরু করেন। দীর্ঘদিন ধরে ভাতা বন্ধের অভিযোগ, ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা সহ সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, কর্তব্যরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং বকেয়া ভাতা মেটানোর দাবী নিয়ে পথে নেমেছেন হাজার হাজার আশা কর্মী।

সল্টলেকে গার্ডরেলের উপর উঠে স্লোগান দিতে থাকেন তাঁরা। পুলিশের তরফ থেকে তাঁদের গার্ডরেল থেকে নামিয়ে আনার চেষ্টা করা হয়। গার্ডরেলে উঠতে গিয়ে আঘাত পান কয়েকজন। ধ্বস্তাধস্তিতে অসুস্থও হয়ে পড়েছেন বেশ কয়েকজন। পুলিশের সঙ্গে বাত-বিতন্ডায় জড়িয়ে পড়েন আশা কর্মীরা।

মিছিলে শামিল হতেই লকেট চট্টোপাধ্যায়কে “গো ব্যাক” স্লোগান!

এদিন সকালে সল্টলেক-গামী মিছিলে আশা কর্মীদের পুলিশ আটকানোর চেষ্টা করলে সেখানে পৌঁছে যান বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁকে দেখা মাত্র “গো ব্যাক” স্লোগান তোলেন বিক্ষোভরত আশা কর্মীরা (ASHA Workers) । তাঁরা স্পষ্ট জানায়, তাঁদের আন্দোলনে কোনও রাজনীতির রং লাগাতে দেবেন না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন