36 C
Kolkata
Thursday, April 2, 2026
spot_img

অমিত শাহ এবার বাংলার বাসিন্দা! ভবানীপুরের সভায় শক্তিপ্রদর্শন!

কলকাতা: মমতার দুর্গ ভাঙতে ভোটের ময়দানে নামলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। গতকাল কলকাতায় পোঁছে বৃহস্পতিবার মমতার গড় ভবানীপুর থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি। প্রতিবারের মত এবারেও শাহের ভাষণে উঠে এল অনুপ্রবেশ থেকে চাকরি দুর্নীতি, নারী নিরাপত্তা। ছাব্বিশের ভোটে ‘হাইভোল্টেজ’ আসন ভবানীপুর। নন্দীগ্রামের পাশাপাশি মমতার গড় হিসেবে পরচিত ভবানীপুরেও লড়ছেন শুভেন্দু অধিকারী।

সেই প্রসঙ্গ টেনে অমিত শাহ (Amit Shah) এদিন বলেন, “শুভেন্দুদা-কে আমি বলেছিলাম, মমতার ঘরে ঢুকে তাঁকে হারাতে হবে”। ঠিক যেভাবে ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছিল, এবার ভবানীপুরের পাশাপাশি সমগ্র পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারানোর অঙ্গীকার করেন অমিত শাহ। সেইসঙ্গে তিনি বলেন, ভোটের সময় ১৫ দিন পসচিম্বঙ্গেই থাকবেন তিনি।

রোড শো বিজেপির

ভবানীপুরে জনসভা শেষ করে রোড শো করছে বিজেপি। গাড়িতে রয়েছেন অমিত শাহ (Amit Shah), শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা। এদিন মনোনয়ন পত্র জমা দেবেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভবানীপুর থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত রোড শো হবে। এদিকে হাজরার কাছে বিজেপির মিছিল পৌঁছতেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা।

পাল্টা আক্রমণ তৃণমূলের

অন্যদিকে, মুর্শিদাবাদের সাগরদিঘিতে জনসভায় অমিত শাহের “ডেমগ্রাফি পরিবর্তন”, “অনুপ্রবেশ” দাবির প্রেক্ষিতে পাল্টা তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। “বর্ডার আটকাতে পারেন না” বলে তোপ দাগেন মমতা। সেইসঙ্গে হাজরা মোড়ের কাছে বিজেপির রোড শো-এর পথে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের বক্তব্য, “একদিনের জন্য এসে ভবানীপুরকে দখল করতে দেব না”। বিজেপির উদ্দেশ্যে “চোর চোর” স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন