29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

রাজস্থান থেকে উদ্ধার ১০ হাজার কেজি RDX : গ্রেপ্তার ১

স্নেহা পাল, জয়পুর: শনিবার নাগৌর (Nagaur) জেলার হারসৌর গ্রামে (Sarhad Harsaur village) একটি ফার্মহাউসে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট (Ammonium nitrate) ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে স্থানীয় পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয় সুলেমান খান (Suleman Khan) নামক এক ব্যক্তিকে।

ফার্মহাউসে লুকোনো বিস্ফোরকের বিশাল ভাণ্ডার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে গ্রামের কৃষিজমির উপর নির্মিত একটি ফার্মহাউসের গুদাম থেকে ১৮৭টি বস্তায় রাখা প্রায় ৯,৫৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়, যা সাধারণ ভাবে RDX নামে পরিচিত।

অ্যামোনিয়াম নাইট্রেট ছাড়াও সেখানে বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সামগ্রী মজুত ছিল। পুলিশ উদ্ধার করেছে ডিটোনেটর ভর্তি ৯টি কার্টন, ব্লু ফিউজ তারের ১৫টি বান্ডিল এবং রেড ফিউজ তারের ৯টি বান্ডিল।

গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সুলেমান খান (Suleman Khan) (৫৮) ওই গ্রামেরই বাসিন্দা। নাগৌরের পুলিশ সুপার মৃদুল কচ্ছাওয়া (Mridul Kachhwa) জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে আগে থেকেই Explosives Act এর অধীনে তিনটি মামলা নথিভুক্ত রয়েছে।

অবৈধ খননকাজে ব্যবহারের জন্য এই বিস্ফোরক মজুত করা হতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে উদ্ধার হওয়া বিস্ফোরকের পরিমাণ দেখে অন্য কোনও বড়সড় ষড়যন্ত্রের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাহায্য নেবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, অতীতে নভেম্বর মাসে দিল্লির লালকেল্লার (Red fort) কাছে বিস্ফোরণের ঘটনায় অ্যামোনিয়াম নাইট্রেট (Ammonium nitrate) ব্যবহারের অভিযোগ উঠেছিল। সেই প্রেক্ষিতে আবার সাধারণতন্ত্র দিবসের আগে রাজস্থানে এত বড় বিস্ফোরক উদ্ধারের ঘটনা তদন্তকারীদের উদ্বেগ বাড়িয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন