22.4 C
Kolkata
Tuesday, February 24, 2026
spot_img

অসুস্থতার দুশ্চিন্তা কমাতে নরেন্দ্রপুরে ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল

পৌলমী ব্যানার্জী,কলকাতা: হঠাৎ বুকে ব্যথা, দীর্ঘদিনের ক্যান্সার চিকিৎসা বা জটিল অস্ত্রোপচার—অসুস্থতার মুহূর্তে সবচেয়ে বড় ভরসা হয় কাছের হাসপাতাল। সেই প্রয়োজনের কথাই মাথায় রেখে দক্ষিণ কলকাতার নরেন্দ্রপুরে চালু হয়েছে ২৫০ শয্যা-সজ্জিত অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল (Apollo Multispeciality Hospital)। উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে এখানে সমন্বিত ও আধুনিক স্বাস্থ্যপরিষেবা দেওয়ার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

হাসপাতালে(Apollo Multispeciality hospital) রয়েছে ৭টি আধুনিক অপারেশন থিয়েটার, ৫৫ শয্যার আইসিইউ এবং অত্যাধুনিক বিএমটি। জটিল ও গুরুতর রোগের চিকিৎসার জন্য এই পরিকাঠামো গুরুত্বপূর্ণ বলে দাবি করা হয়েছে। পাশাপাশি কেমো ওয়ার্ড, ডে-কেয়ার ওয়ার্ড, এন্ডোস্কোপি, ইআরসিপি, ক্যাথ ল্যাব এবং ইনটেনসিভ কেয়ার ইউনিট স্বাস্থ্যবিধি মেনে প্রস্তুত।

বিশেষায়িত বিভাগগুলির মধ্যে রয়েছে অঙ্কোলজি, অ্যাডভান্সড কার্ডিয়োলজি, মেডিকেল গ্যাস্ট্রোএন্টেরোলজি, গ্যাস্ট্রোইনটেস্টিনাল সার্জারি, ক্রিটিক্যাল কেয়ার, পালমোনোলজি, জেনারেল মেডিসিন, ইউরোলজি এবং জেনারেল সার্জারি। প্রতিটি বিভাগে আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগের পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগ নির্ণয় ও চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।

‘অ্যাপোলো প্রোহেলথ’ বিভাগে রয়েছে কম্প্রিহেনসিভ ক্যান্সার স্ক্রিনিংয়ের ব্যবস্থা—প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে যা সহায়ক হতে পারে।

২৪x৭ এমার্জেন্সি পরিষেবা, পূর্ণাঙ্গ ফার্মেসি এবং বিশ্বমানের চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে দ্রুত ও নির্ভুল চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। হাসপাতাল(Apollo Multispeciality Hospital) সংক্রমণ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থার উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে, যাতে রোগীর সার্বিক সুস্থতা নিশ্চিত করা যায়।

এদিকে দক্ষিন কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জন্য এটি বড় স্বস্তির খবর। গুরুতর অসুস্থতায় দ্রুত চিকিৎসা পাওয়া এখন আর দূরযাত্রার উপর নির্ভরশীল নয়।এখন ট্রিটমেন্ট করানো টা অনেক সহজ হয়ে গেল।

স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও প্রয়োজনে যোগাযোগ করা যাবে—

জরুরি নম্বর: ১০৬৬

হেল্পলাইন: ০৩৩৪৪২০২১২২

ই-মেইল: info_narendrapur@apollohospitals.com

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন