Aaj India desk, দুবাই :চকচকে অট্টালিকা, বিশ্বমানের বিমানবন্দর, আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র—সব মিলিয়ে দুবাই (Dubai) এতদিন ছিল স্বপ্ন আর নিরাপত্তার প্রতীক কিন্তু হঠাৎই সেই চেনা ছবিতে ফাটল।
যুদ্ধ পরিস্থিতির জেরে আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আতঙ্ক, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে মরুশহর। বহু হোটেল অতিথিদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে। পর্যটক থেকে প্রবাসী—সবাই এখন চিন্তায়।
এই পরিস্থিতিতেই সেখানে আটকে (Dubai)রয়েছেন একাধিক তারকা। টলিউডের শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি আপাতত দুবাইতেই অবস্থান করছেন। যদিও তাঁদের নিরাপদে থাকার খবর মিলেছে, তবুও যুদ্ধের আবহে উদ্বেগ বাড়ছে অনুরাগীদের মধ্যে।
দুবাই (Dubai) বরাবরই তারকাদের প্রিয় গন্তব্য। শুধু ভ্রমণ নয়, অনেকেই গড়েছেন বিলাসবহুল স্থায়ী ঠিকানা। শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা-র দুবাই সংযোগ বহুদিনের। একসময় Burj Khalifa-র ১৯ তলায় বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছিলেন রাজ। পরে Palm Jumeirah-এ কেনেন নতুন সম্পত্তি।
২০১৫ সালে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন Jumeirah Golf Estates-এ বিলাসবহুল ভিলা কেনেন। সেখানে থাকে সুইমিং পুল, গলফ কোর্স-সহ সব আধুনিক সুবিধা রয়েছে সেখানে। বর্তমান পরিস্থিতি নিয়ে অবশ্য তাঁরা প্রকাশ্যে মন্তব্য করেননি এখনও পর্যন্ত।
দুবাইয়ের (Dubai) ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান-এর পাম জুমেইরায় ১৪ হাজার বর্গফুটের ভিলা ‘জন্নত’ বিলাসের আরেক প্রতীক। ব্যক্তিগত সমুদ্র সৈকত-সহ সব ব্যবস্থাই রয়েছে সেখানে।
অনিল কাপুর-এর ‘রিটজ বাই দানুবে’ প্রকল্পে ফ্ল্যাট, করণ কুন্দ্রা-র বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং রাখি সাওয়ান্ত-এর নজরকাড়া ভিলা—সব মিলিয়ে মরুশহর যেন তারকাদের দ্বিতীয় বাড়ি।
ক্রীড়া দুনিয়াও পিছিয়ে নেই। Cristiano Ronaldo, Neymar, Roger Federer, Brett Lee ও Sania Mirza—অনেকেই দুবাইয়ে সম্পত্তির মালিক এখনও।
স্বপ্নের শহর আজ অনিশ্চয়তার মুখে। প্রশ্ন ঘুরপাক খাচ্ছে একটাই! অশান্তির এই অধ্যায় কতদিন?


