Aaj lndia Desk,বেঙ্গালুরু : আপনি কি জনস্বাস্থ্য, মনোবিজ্ঞান বা সাইকো-সোশ্যাল ওয়ার্কে পিএইচডি বা এমফিল করেছেন?গবেষণা প্রকল্প সামলানোর অভিজ্ঞতা আছে?দল গঠন, ডেটা ম্যানেজমেন্ট আর মাঠপর্যায়ের কাজ ? সব মিলিয়ে কি নিজেকে প্রস্তুত মনে হচ্ছে ! তাহলে আপনার জন্যই সুখবর!
দেশের অন্যতম শীর্ষ মানসিক স্বাস্থ্য ও স্নায়ুবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান জাতীয় মানসিক স্বাস্থ্য ও স্নায়ুবিজ্ঞান (National Institute of Mental Health and Neuro Sciences ), প্রোজেক্ট কো-অর্ডিনেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য প্রার্থীদের জন্য এটি হতে পারে বড় ক্যারিয়ার সুযোগ।
আপনি কি যোগ্য?
– সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি রয়েছে?
– গবেষণা পরিচালনা ও রিপোর্ট তৈরির অভিজ্ঞতা আছে?
– বয়স ৩৫ বছরের মধ্যে?
ভাবছেন কেন আবেদন করবেন?
- মাসিক প্রায় ৫০ হাজার টাকা বেতন
- চুক্তিভিত্তিক হলেও দীর্ঘমেয়াদি কাজের সুযোগ (প্রাথমিকভাবে ৩ বছর)
- দেশের স্বনামধন্য ‘Institute of National Importance’-এ কাজের অভিজ্ঞতা
- গবেষণা ও নীতি নির্ধারণমূলক প্রকল্পে সরাসরি অংশগ্রহণের সুযোগ ।
নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে। নির্দিষ্ট দিন ও সময়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অভিজ্ঞতার নথি এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে আগ্রহী প্রার্থীদের।
যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।


