Aaj India desk, কলকাতা: দোলের রঙে যখন শহর মেতে ওঠে, তখন অনেকের কাছেই উৎসবের আসল টান হয়ে ওঠে গ্লাসভরা ঠান্ডাই আর ভাঙের (Bhang Thandai) নেশা। হোলির আনন্দকে আরও রঙিন করতে কলকাতার নানা প্রান্তে ভিড় জমে ভাঙ-ঠান্ডাইয়ের(Bhang Thandai) খোঁজে। দোলের উৎসবমুখর আবহে শহরের কোন কোন ঠিকানায় মিলবে সেই ঐতিহ্যের স্বাদ, চলুন জেনে নেওয়া যাক।
প্রথমেই আসি উত্তর কলকাতার বিকে পাল অ্যাভিনিউয়ের শিব শক্তি শরবত শপ। প্রায় ছয় দশকের পুরনো এই দোকান, দোলের সময় হয়ে ওঠে ভাঙপ্রেমীদের (Bhang Thandai) তীর্থক্ষেত্র। বাদাম, কেশর, পেস্তা— নানা স্বাদের ঠান্ডাই(Thandai) এখানে পাওয়া যায়। বিশেষত্ব হল, ভাঙের(Bhang) লাড্ডু গ্রাহকের পছন্দমতো মিশিয়ে তৈরি করা হয় শরবত। ঘন মালাই আর কুচোনো বাদামের স্বাদে এক গ্লাসেই জমে ওঠে উৎসবের মেজাজ।
দ্বিতীয় গন্তব্য বড়বাজার। জৈন মন্দিরের উল্টো দিকে অবস্থিত ল্যাংড়া ভাং শপ বহু বছর ধরেই ক্লাসিক ভাঙ-ঠান্ডাইয়ের(Bhang Thandai) জন্য বিখ্যাত। এখানে স্বাদের বাহার খুব বেশি না থাকলেও, সাদামাটা ঠান্ডাই-ভাঙের(Bhang Thandai) মিশ্রণেই রয়েছে আলাদা আকর্ষণ। দোলের দিন দোকানের সামনে ভিড়ই প্রমাণ দেয় তার জনপ্রিয়তার।
এ ছাড়াও নিমতলা অঞ্চলে ভূতনাথ মন্দির সংলগ্ন এলাকায় দোল উপলক্ষে একাধিক অস্থায়ী দোকান বসে। সেখানে মিলতে পারে ভাঙের (Bhang) শরবত ও লস্যির নানা রূপ। অনেকেই রোজ, ম্যাঙ্গো বা কেশর-বাদাম লস্যিতে ভাঙ (Bhang) মিশিয়ে চেখে দেখেন উৎসবের বিশেষ স্বাদ।
তবে মনে রাখবেন, ভাঙ (Bhang) একটি মাদকজাতীয় উপাদান। তাই আনন্দ হোক সীমার মধ্যে। উৎসবের উচ্ছ্বাস যেন অস্বস্তির কারণ না হয়। দোলের রঙ, আড্ডা আর ঠান্ডাই (Thandai)— সব মিলিয়ে কলকাতা প্রস্তুত ‘ভাং বরসে’ আবহে মাততে।


