19 C
Kolkata
Wednesday, February 18, 2026
spot_img

মুম্বই লোকালে বেবি শাওয়ার! চলন্ত ট্রেনে গর্ভবতীর জন্য নারীদের চমক

পৌলমী ব্যানার্জী, মুম্বই: চলন্ত লোকাল ট্রেনই হয়ে উঠল উৎসবের মঞ্চ। মুম্বইয়ের এক মহিলা কম্পার্টমেন্টে সহযাত্রীদের উদ্যোগে ধুমধাম করে পালিত হল এক গর্ভবতী মহিলার বেবি শাওয়ার (Baby Shower)। হাসি, হাততালি আর শুভেচ্ছায় ভরে উঠল গোটা বগি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতেই ধরা পড়েছে এই ব্যতিক্রমী মুহূর্ত।

জানা গিয়েছে, প্রতিদিনের মতোই অফিসযাত্রীদের ভিড়ের মধ্যে ছিলেন ওই অন্তঃসত্ত্বা মহিলা। তাঁর সহযাত্রী বন্ধুরাই হঠাৎ করে সাজিয়ে তোলেন ছোট্ট অনুষ্ঠান। ফুল, চুড়ি, মিষ্টি আর গান—সব মিলিয়ে একেবারে ঘরোয়া আয়োজন। অন্য যাত্রীরাও তাতে সামিল হন। মুহূর্তেই ট্রেনের পরিবেশ বদলে যায় আনন্দে।

ভারতে বেবি শাওয়ার (Baby Shower) বা ‘গোধভরাই’ নতুন নয়। তবে বলিউডে এই ধারণাকে জনপ্রিয় করে তুলেছেন অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor)। তাঁর আড়ম্বরপূর্ণ বেবি শাওয়ার অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় আসে। এরপর থেকেই শহুরে মধ্যবিত্তদের মধ্যেও বেবি শাওয়ার উদযাপনের চল বেড়েছে।

এই ট্রেনের অনুষ্ঠানের ভিডিও পোস্ট হতেই নেটদুনিয়ায় প্রশংসার ঝড়। অনেকেই একে বলেছেন ‘Beauty of Mumbai Local’। ব্যস্ত শহরের কোলাহলের মাঝেও এভাবেই মানবিকতার ছবি ধরা পড়ে—এমন মন্তব্যই করছেন নেটিজেনরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন