Aaj India desk,কলকাতা: দোলের রঙে মেতে ওঠার আগেই আবহাওয়ার(Holi Weather)বদল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। পাশাপাশি কোমোরিন এলাকায়, উত্তর–পূর্ব আরব সাগর ও সংলগ্ন গুজরাট উপকূলে এবং মধ্য অসমে আরও ঘূর্ণাবর্ত রয়েছে।
দোলের দিনই বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায় থাকবে?
জম্মু–কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা, ৪ মার্চ নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। এই সব কিছুর প্রভাবে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
দক্ষিণবঙ্গে দোলের দিন সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও, বেলায় আকাশ পরিষ্কার থাকবে।
জানা যায় শুল্ক আবহাওয়ার( Holi weather) সঙ্গে রৌদ্রোজ্জ্বল দিন মিলিয়ে তাপমাত্রা বাড়বে। আজ ও কাল সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আরেকদিক দিয়ে, গত চার দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় ৭ ডিগ্রি। বর্তমানে শহরের রাতের পারদ ২২ থেকে ২৪ ডিগ্রির ঘরে। আজ সকালেই তাপমাত্রা ছুঁয়েছে ২৫ ডিগ্রি। প্রায় শীতের আমেজ উধাও, বাড়ছে উষ্ণতার অস্বস্তি।
অন্যদিকে উত্তরবঙ্গে দোলের আগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।
দার্জিলিংয়ে সকালের দিকে হালকা তুষারপাত বা গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে মঙ্গলবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে এবং বুধবার থেকে পরবর্তী সাত দিন শুষ্ক আবহাওয়া (Holi Weather) থাকবে আর তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।
দোল খেলার সময়ে কি কি হতে পারে?
দোলের রঙের উৎসবে যখন মানুষ রাস্তায় নামবেন, তখন এই বাড়তি গরম সমস্যার কারণ হতে পারে। অতিরিক্ত তাপের ফলে হিট এক্সহস্টশন, ডিহাইড্রেশন, মাথা ঘোরা, রক্তচাপের ওঠানামা ও ত্বকে জ্বালাভাব দেখা দিতে পারে। তার সাথে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। যার জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, রঙ খেলতে বেরোলে পর্যাপ্ত জল পান করা, হালকা সুতির পোশাক পরা এবং দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলা জরুরি।
সব মিলিয়ে, এ বছরের দোল রঙিন হলেও আবহাওয়া (Holi weather) থাকবে গরমের ছোঁয়ায়। তাই আনন্দের সঙ্গে সতর্কতাও থাকুক সমান তালে।


