32 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

আনন্দপুর অগ্নিকান্ডে এবার গ্রেফতার Wow Momo-র দুই আধিকারিক!

কলকাতা: আনন্দপুরে জোড়া কারখানায় বিধ্বংসী অগ্নিকান্ডের (Anandapur fire) ঘটনায় এবার গ্রেফতার হলেন ওয়াও মোমো (Wow Momo) কোম্পানির দুই আধিকারিক। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ওয়াও মোমোর ম্যানেজার মনোরঞ্জন শিট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আজ, অর্থাৎ শুক্রবার তাঁদেরকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। গ্রেফতারির পর ওয়াও মোমোর দুই আধিকারিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

গ্রেফতার হয়েছিলেন ডেকরেটর্স কারখানার মালিক

প্রসঙ্গত, রবিবার ভোররাত ৩ টে নাগাদ আনন্দপুরের নাজিরাবাদে ডেকরেটর্স কারখানা ও ওয়াও মোমোর (Wow Momo) গুদামে বিধ্বংসী আগুন লাগে। প্রায় তিনদিন ধরে জ্বলতে থাকে সেই আগুন। ঘটনার পাঁচদিন পরও মিলছে দেহাংশ। এখনও পর্যন্ত প্রায় ২৫ জনের দেহাংশ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনায় মঙ্গলবার রাতে নরেন্দ্রপুরের এলাচি এলাকা থেকে গ্রেফতার হন ডেকরেটর্স কারখানার মালিক গঙ্গাধর দাস। বুধবার বারুইপুরের আদালতে পেশ করার পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আগামী ৪ ফেব্রুয়ারি তাঁকে ফের আদালতে পেশ করার কথা।

জতুগৃহে আটকে মৃত্যু কর্মীদের

প্রসঙ্গত, পাঁচদিন কেটে গেলেও আনন্দপুর অগ্নিকান্ডের (Anandapur fire) সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। প্রশ্ন উঠছে কর্মী, শ্রমিকদের নিরাপত্তা নিয়েও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘটনার দিন জোড়া কারখানার দরজা বাইরে থেকে বন্ধ ছিল। আগুন লাগার পর ভেতরে আটকে পড়া কর্মীরা প্রাণপণ বেরনোর চেষ্টা করেন। কিন্তু ওই বদ্ধ গুদামে আটকে পড়ে ঝলসে মর্মান্তিক মৃত্যু হয় তাঁদের। কেন কর্মীদের সঙ্গে এহেন পশুসুলভ আচরণ। কোনোরকম বিপদের জন্য কেন সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি? এমনকি ওইদিন ঠিক কতজন কর্মী ভেতরে ছিলেন সেই সংখ্যাটিও এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন