29 C
Kolkata
Tuesday, March 31, 2026
spot_img

দাউদাউ করে জ্বলছে ঝুপড়ি! কলকাতায় ফের অগ্নিকান্ডে মৃত্যু!

কলকাতা: শহরের বিভিন্ন এলাকায় পরপর অগ্নিকান্ড! আনন্দপুরের জোড়া কারখানায় বিধ্বংসী আগুনে (Anandapur Fire) মৃত্যুমিছিলের রেশ এখনও কাটেনি। এরই মাঝে শহরের একাধিক জায়গায় অগ্নিকান্ডের (Fire) ঘটনা সামনে আসছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে চিৎপুরের একটি ঝুপড়ি এলাকায় আগুন লাগে। দাউদাউ করতে জ্বলতে থাকে একের পর এক ঘর। আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন ঝুপড়িবাসীরা। দমকলের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু দুর্ভাগ্যবশত আনন্দসাগর সাউ (৪৮) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

মধ্যরাতে ঝুপড়িতে আগুন!

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১২.৪০ নাগাদ কোনভাবে আগুন (Fire) লেগে যায়। তৎক্ষণাৎ খবর যায় দমকলে। এরপর দুটি ইঞ্জিনের পাশাপাশি আগুন নেভানোর কাজে লেগে পড়েন এলাকাবাসীরাও। এক ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনায় গুরুতর আহত হন আনন্দসাগর সাউ নামক ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মারা যান তিনি।

একই দিনে শহরের নামী রেস্তোরাঁয় অগ্নিকান্ড

বৃহস্পতিবারেই রাত ৮ টা নাগাদ কলকাতার লেকটাউনে অবস্থিত নামজাদা রেস্তোরাঁ শিমলা বিরিয়ানিতেও আগুন (Fire) লাগে। জানা গিয়েছে, রান্নার গ্যাস কোনভাবে লিক করে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।

আনন্দপুর অগ্নিকান্ডে ২৫ টি দেহাংশ উদ্ধার!

প্রসঙ্গত, রবিবার রাতে আনন্দপুরের নারিজাবাদের জোড়া গুদামে অগ্নিকান্ডের ঘটনার পাঁচ দিন পেরিয়ে গিয়েছে। এখনও উদ্ধার হচ্ছে দেহাংশ। এখনও পর্যন্ত পায় ২৫ টি দেহাংশ মিলেছে বলে জানা গিয়েছে। ঘটনায় মোট মৃতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। উদ্ধারকৃত দেহাংশের ডিএনএ পরীক্ষা শুরু হয়েছে। এখনও নিখোঁজ প্রায় ২৭।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন