32 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

দীর্ঘ অপেক্ষার অবসান? কবি সুভাষ মেট্রো সংক্রান্ত সুখবরের ইঙ্গিত!

কলকাতা: গত বছর ২৮ জুলাই থেকে বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhash Metro)। প্ল্যাটফর্ম ধ্বসে যাওয়ায় নতুন করে স্টেশন নির্মাণের কাজ চলছে। যা শেষ হতে সময় লাগবে প্রায় ১ বছর বলে আগেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। যার জেরে কবি সুভাষের যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ইত্যধিক যাত্রীচাপ বেড়ে গিয়েছে শহীদ ক্ষুদিরামে।

সপ্তাহের কাজের দিনগুলোতে গড়িয়া স্টেশনে অটোর দীর্ঘলাইনে অপেক্ষা, তারপর ঢালাই ব্রিজের কাছে যানবাহনের অত্যধিক চাপে দীর্ঘক্ষণ সিগন্যালে অপেক্ষা করে শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো ধরছেন নিউ গড়িয়াবাসী। তবে এবার ধীরে ধীরে প্রান্তিক স্টেশন নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রোর জট কাটবে বলে মনে করা হচ্ছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কবি সুভাষ মেট্রো (Kavi Subhash Metro) স্টেশন থেকে এবার রিভার্স করা যাবে। অর্থাৎ, সেখানে রিভার্স লাইনের ত্রুটি মেরামতির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। কবি সুভাশের লাইন ব্যবহার করে রিভার্সের ছাড়পত্র দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)। মেট্রো কর্তৃপক্ষের দাবী, এই পরিবর্তনের ফলে আপাতত শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো চলাচল আরও স্বাভাবিক হবে।

রিভার্স লাইনে সমস্যার জন্য দেরি হত

প্রসঙ্গত, কবি সুভাষ স্টেশন বন্ধ হওয়ার পর থেকে শহীদ ক্ষুদিরামে যাত্রী নামিয়ে খালি রেকগুলিকে কবি সুভাষে (Kavi Subhash Metro) নিয়ে যাওয়া হত। সেই একই লাইনে ব্যবহার করে ফের আপ লাইনে শহীদ ক্ষুদিরামে ফিরিয়ে আনা হত মেট্রো। কেননা, কবি সুভাষের রিভার্স লাইনে বড়সড় যান্ত্রিক ত্রুটি ছিল। তবে লাইন মেরামতির কাজ সম্পন্ন হওয়ার অজথা ঘোরাঘুরি ছাড়াই কবি সুভাষে গিয়ে রিভার্স করে সরাসরি আপ লাইনে ফিরতে পারবে মেট্রো। এর ফলে অনেকটা সময় বাঁচবে।

কবি সুভাষ থেকে কবে চালু হতে পারে পরিষেবা?

কবি সুভাষ থেকে যাত্রী পরিষেবা বন্ধ হয়েছে প্রায় ৬ মাস আগে। চলতি বছর আগস্টের মধ্যে পরিষেবা পুনরায় চালু করার লক্ষ্য রয়েছে। জানা গিয়েছে, নতুন স্টেশন নির্মাণের কাজ পুরদমে চলছে। রিভার্সের অনুমতি মেলায় নির্ধারিত সময়ের মধ্যেই পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন