21.9 C
Kolkata
Friday, March 6, 2026
spot_img

দোলে রঙে ভাসল শহর, একদিনেই খরচ ২২ দিনের জল

Aaj lndia Desk,কলকাতা: রঙের উৎসবে আনন্দের বার্তা বয়ে আনলেও, সেই আনন্দের আড়ালে লুকিয়ে থাকে বিপুল পরিমাণ জলের অপচয় (Holi 2026)। সাম্প্রতিক এক পরিসংখ্যান অনুযায়ী, এই উৎসবের সময় গোটা দেশে যে পরিমাণ অতিরিক্ত জল ব্যবহার হয়, তা প্রায় কলকাতা শহরের ২২ দিনের মোট জলের চাহিদার সমান।

জলবিজ্ঞানীদের (Hydrologists) তথ্য বলছে, বছরের অন্যান্য দিনে স্নানের জন্য একজন ভারতীয় গড়ে প্রায় ৫৫ লিটার জল ব্যবহার করেন। কিন্তু দোলের (Holi 2026) দিনে সেই পরিমাণ হঠাৎ করেই বেড়ে গিয়ে দাঁড়ায় মাথাপিছু প্রায় ৮৫ লিটার। অর্থাৎ উৎসবের দিনে একজনের গড়ে অতিরিক্ত ৩০ লিটার জল খরচ হয়েছে ।এই অতিরিক্ত ব্যবহারের হিসেব যদি দেশের প্রায় ১০০ কোটি মানুষের উপর ধরা হয়, তবে দোলের দিনে স্নানের জন্যই প্রায় তিন হাজার কোটি লিটার জল বেশি খরচ হয়েছে। যা জল অপচয়ের দিক থেকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জলবিজ্ঞানীদের( Hydrologists)হিসেব অনুযায়ী, কলকাতা শহরে প্রতিদিন মোট প্রায় ১৩৫ কোটি লিটার জলের প্রয়োজন হয়। সেই হিসাবে দোলের (Holi 2026) সময় সারা দেশে যে অতিরিক্ত জল খরচ হয়, তা কলকাতার টানা ২২ দিনেরও বেশি জলের চাহিদা মেটাতে পারে।

বিশেষজ্ঞদের মতে, উৎসবের আনন্দ বজায় রেখেই জল সংরক্ষণের দিকে গুরুত্ব দেওয়া জরুরি। অপ্রয়োজনীয় জল অপচয় কমাতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব উপায়ে উৎসব পালনের আহ্বান জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন