24.4 C
Kolkata
Friday, March 6, 2026
spot_img

LPG ডাবল সিলিন্ডার সংযোগে সাময়িক নিষেধাজ্ঞা, আতঙ্ক না ছড়ানোর আবেদন সরকারের

Aaj India Desk, কলকাতা : ইরান–ইসরায়েল সংঘাতের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে জ্বালানি (Fuel) সরবরাহ ব্যবস্থায়। যুদ্ধ পরিস্থিতির জেরে আপাতত নতুন LPG ডাবল সিলিন্ডার সংযোগ না দেওয়ার নির্দেশ দিয়েছে তেল সংস্থাগুলি।

সতর্কতামূলক সিদ্ধান্ত তেল সংস্থার

সরকারি সূত্রের মতে, মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে জ্বালানি (Fuel) পরিবহনে সমস্যা তৈরি হতে পারে বলেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে যাদের ব্যবহারের জন্য একটি LPG সিলিন্ডার রয়েছে, তাদের আপাতত সেটিতেই সন্তুষ্ট থাকতে হবে। গ্যাস ডিলারদের মতে, পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেট অব হরমুজ দিয়ে যদি তেল ও গ্যাসবাহী জাহাজের চলাচল ব্যাহত হয়, তবে রান্নার গ্যাস বা LPG সরবরাহে চাপ তৈরি হবে। দেশের মোট জ্বালানি আমদানির বড় অংশই এই পথ দিয়েই ভারতে আসে।

সরকারি সূত্রের দাবি, বর্তমানে দেশে প্রায় ৩০ দিনের LPG মজুত রয়েছে। তবে নির্ধারিত সময়ে জাহাজ পৌঁছাতে দেরি হলে সরবরাহে সমস্যা হতে পারে এই আশঙ্কায় অনেকেই আগেভাগে সিলিন্ডার বুক করতে শুরু করেছেন। এর ফলে দ্রুত মজুত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিভিন্ন শহরের গ্যাস ডিস্ট্রিবিউটররা জানিয়েছেন, অনেক গ্রাহক অতিরিক্ত সিলিন্ডারও সংগ্রহের চেষ্টা করছেন। তাই সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে মজুত না করার আবেদন জানিয়েছে সরকার।

জ্বালানি তেল নিয়ে বাড়ছে গুজব

এদিকে সোশ্যাল মিডিয়ায় জ্বালানি (Fuel) তেলের দাম বাড়ার গুজবও ছড়াতে শুরু করেছে। এর প্রভাব পড়ছে পেট্রোল পাম্পে। অনেকেই দাম বাড়ার আশঙ্কায় আগেভাগে গাড়ির ট্যাঙ্ক ভরছেন বলে জানিয়েছেন পাম্প মালিকরা।গুজবের জেরে কলকাতা ও হাওড়ার একাধিক পেট্রোল পাম্পে সন্ধ্যার ব্যস্ত সময়েও অস্বাভাবিক ভিড় দেখা গিয়েছে। তবে তেল সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, দেশে জ্বালানির সরবরাহে কোনও ঘাটতি তৈরি হয়নি। তাঁদের মতে, গুজবের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

সচেতনতার বার্তা কর্তৃপক্ষের 

ওয়েস্ট বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সিংহানিয়া বলেন, “এই মুহূর্তে তেলের সরবরাহ কমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দামের সামান্য ওঠানামা হতে পারে। এখন আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।” সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি ঘোষণা বা বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমের তথ্যের উপর নির্ভর করার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন