27 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

ট্র্যাফিক নিয়ন্ত্রণে একাধিক পরিবর্তন, ২ ফেব্রুয়ারি থেকে কার্যকর

কলকাতা: আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha)। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই কদিন যানজটে না আটকে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে পারেন, তাঁর জন্য ট্রাফিক নিয়মে (Traffic Regulations) পরিবর্তন আনতে চলেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ২ ফেব্রুয়ারি থেকে কলকাতার রাস্তায় সকাল ৬ টা থেকে বেলা ১২ তা পর্যন্ত পণ্যবাহী যানচলাচল বন্ধ থাকবে।

পরিস্থিতি বুঝে পরীক্ষাকেন্দ্রের রাস্তায় যান চলাচলের রুটও পরিবর্তন করা হতে পারে। সেইসঙ্গে, যানচলাচল নিয়ন্ত্রণে (Traffic Regulations) স্কুলগুলির বাইরে কড়া নজরদারি থাকবে বলেও জানানো হয়েছে। তবে ওষুধ, দুধ, সবজি, ফল, মাছ, এলপিজি, পেট্রোলিয়ামজাত দ্রব্য, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেনের মত ওটি জরুরী পণ্যবাহী গাড়ির সকাল ৮ টা পর্যন্ত শহরের রাস্তায় চলাচলের অনুমতি আছে।

প্রসঙ্গত, ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) সকাল ১০.৪৫ মিনিটে শুরু হয়ে চলবে দুপুর ২ টো পর্যন্ত। ২ রা ফেব্রুয়ারি প্রথম ভাষা, ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ৬ তারিখ ইতিহাস, ৭ তারিখ ভূগোল, ৯ ফেব্রুয়ারি গণিত, ১০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, ১১ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান এবং ১২ ফেব্রুয়ারি অপশনাল বিষয়ের পরীক্ষা হবে। গত ২০ জানুয়ারি অ্যাডমিট কার্ড বিলি সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন