22.2 C
Kolkata
Friday, March 6, 2026
spot_img

স্থায়ী নিয়োগের দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পথে বসে বিক্ষোভ পার্শ্ব শিক্ষকদের

Aaj lndia Desk, কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) সামনে পথে বসে আন্দোলনে সামিল হলেন পার্শ্ব শিক্ষকরা (Para Teachers)। স্থায়ী নিয়োগের দাবি এবং বিভিন্ন বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে অবস্থান-বিক্ষোভে বসেন তাঁরা।

আন্দোলনকারীদের হাতে ছিল বিভিন্ন পোস্টার। সেখানে লেখা ছিল— “ধাপে ধাপে স্থায়ী করণ, হয়রানি কিছুই মেনে নেব না, চাই স্থায়ী জীবন” এবং “১০০০ টাকার দয়ার দান ফিরিয়ে দিয়েছি, রাখব মান”।

পার্শ্ব শিক্ষকদের (Para Teachers) দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা অস্থায়ীভাবে কাজ করলেও স্থায়ী নিয়োগের কোনও স্পষ্ট রূপরেখা নেই এখনো । সামান্য ভাতা দিয়ে তাঁদের দায়িত্ব পালন করতে হচ্ছে, যা দিয়ে সংসার চালানো কঠিন বলে অভিযোগ আন্দোলনকারীদের।

আন্দোলনকারীরা জানান, তাঁদের মূল দাবি ধাপে ধাপে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করা এবং কাজের যথাযথ মর্যাদা দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মুখোমুখি কথা বলার দাবি করেন তাঁরা। সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনের জেরে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচলেও প্রভাব পড়ে। পরিস্থিতির উপর নজর রাখছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন