21.2 C
Kolkata
Wednesday, March 4, 2026
spot_img

অনলাইন শপিংয়ে ধাক্কা, কলকাতায় মোবাইল চুরি চক্র ধরল পুলিশ

Aaj lndia Desk, কলকাতা: শহরের বিভিন্ন এলাকায় অনলাইন ডেলিভারি (Online delivery) নিয়ে বড় কেলেঙ্কারি সামনে এসেছে।পুলিশি তদন্তে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযোগ, অনলাইন ই-কমার্স ( E-commerce) সাইট থেকে অর্ডার ( Order) করা দামি স্মার্টফোন (Smartphone) গ্রাহকের হাতে পৌঁছাচ্ছিল না।ডেলিভারির সময়ই সেগুলি চুরি হয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে আলিপুর থানার পুলিশ।

পুলিশের দাবি, একটি পরিচিত ই-কমার্স সংস্থা শহরের একটি কুরিয়ার সংস্থার হাতে মোট ২৮টি দামি স্মার্টফোন ডেলিভারির দায়িত্ব দেয়। তবে সেই ফোনগুলি নির্দিষ্ট গ্রাহকদের কাছে পৌঁছায়নি। এরপরই একের পর এক অভিযোগ জমা পড়তে শুরু করে।

তদন্তে নিউ আলিপুর থানার আধিকারিকরা জানতে পারেন, এক ডেলিভারি কর্মী প্যাকেট খুলে ভেতর থেকে মোবাইল ফোন সরিয়ে নিত। পরে সেই ফোনগুলি বাজারে বিক্রি করে দেওয়া হত।

পরবর্তীতে দেখা যায়, কয়েকজন ক্রেতার কাছে ওই ফোনগুলি পাওয়া গেছে। তাঁদের দাবি, তারা বৈধ বিলসহই ফোনগুলি কিনেছেন এবং এগুলি যে চোরাই, তা তাঁদের জানা ছিল না।প্রযুক্তির সাহায্যে ট্র্যাকিং করে পুলিশ জানতে পারে, নিখোঁজ ফোনগুলি এখনও সক্রিয় রয়েছে। তদন্তে আরও জানা যায়, সেগুলি শহরের বিভিন্ন মোবাইল দোকানে বিক্রি হয়ে গেছে।

এরপর পুলিশ দ্রুত অভিযান চালায়। অভিযানে তিন জন মোবাইল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে প্রায় ৮০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি পুলিশ এও জানাই , ই-কমার্স সংস্থা এবং কুরিয়ার কোম্পানির সঙ্গে যৌথভাবে সমন্বয় রেখে তদন্তের কাজ এগিয়ে চলছে।দুই পক্ষের সহযোগিতায় ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন