27 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

চিংড়িঘাটায় জট কাটাতে নতুন রাস্তা, গতি পেতে পারে কবি সুভাষ—বিমানবন্দর মেট্রোর কাজ

স্নেহা পাল, কলকাতা: এক বছরেরও বেশি সময় ধরে আটকে থাকা কবি সুভাষ – কলকাতা বিমানবন্দর (জয় হিন্দ) মেট্রো প্রকল্পের চিংড়িঘাটা (Chingrighata) অংশের কাজ আজ থেকে নতুন গতি পাচ্ছে । কলকাতা হাইকোর্টের (Calcutta High court) কড়া নির্দেশের পর উত্তরমুখী রাস্তায় নতুন ডাইভারশন চালু করছে কলকাতা পুলিশ। নির্মাণকাজ দ্রুত এগোনোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

হাইকোর্টের কড়া নির্দেশে তৎপর প্রশাসন

চিংড়িঘাটায় (Chingrighata) মেট্রো করিডরের প্রায় ৩৬৬ মিটার অংশের কাজ দীর্ঘদিন ধরে ট্রাফিক জটিলতার কারণে থমকে ছিল। রাস্তা বন্ধ এবং যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে সমস্যার জেরে বিষয়টি পৌঁছয় কলকাতা হাইকোর্টে (Calcutta High court) । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য প্রশাসন ও কলকাতা পুলিশের (kolkata Police) ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্যা সমাধান করার নির্দেশ দেয়।

উত্তরমুখী রাস্তায় নতুন ডাইভারশন

সায়েন্স সিটি (Science City) থেকে উল্টোডাঙামুখী রাস্তায় ক্যাপ্টেন ভেড়ির লাগোয়া অংশ দিয়ে নতুন ডাইভারশন চালু করা হয়েছে। প্রায় ৪৫০ মিটার রাস্তা ঘুরিয়ে চিংড়িঘাটা (Chingrighata) উড়ালপুল পেরিয়ে বাঁ দিক দিয়ে গাড়ি বের করা হচ্ছে। মেট্রো করিডরের নীচ দিয়ে তৈরি বিকল্প রাস্তাটি কয়েক মাস আগেই সম্পূর্ণ হয়েছিল। বাস ও মালবাহী যান এই পথ ব্যবহার করবে। অন্যদিকে বাইক জাতীয় ছোট গাড়িগুলি চলবে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস দিয়ে।

দক্ষিণমুখী রুটে অনিশ্চয়তা

ট্রাফিক পুলিশের মতে, নতুন ডাইভারশনের ফলে ব্যস্ত সময়েও চিংড়িহাটা (Chingrighata) ফ্লাইওভারে ওঠার অংশ তুলনামূলক ফাঁকা থাকবে এবং রাতে রাস্তা আংশিক বন্ধ রেখেও মেট্রোর কাজ করা সম্ভব হবে। তবে সায়েন্স সিটি (Science City) বা গড়িয়ামুখী যান চলাচলের বিকল্প রুট নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে।
তবে নতুন রাস্তা চালু হওয়ায় খানিকটা স্বস্তিতে নিত্যযাত্রীরা। ব্যস্ত সময়ে সেখানকার নিত্যযাত্রীদের যাতে আর ভোগান্তি না হয় সেদিকে লক্ষ্য রেখেই কাজ করছেন কলকাতা ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন