36 C
Kolkata
Friday, April 3, 2026
spot_img

উল্টোডাঙায় শেষ সিগন্যাল, ১৬ ঘণ্টা পরও নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়, চিন্তায় টলিপাড়া

Aaj India Desk, কলকাতা: টলিপাড়ায় ফের উদ্বেগের ছায়া। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukhopadhyay)। ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি, তারপর আর ফেরেননি। ফোনেও তাঁর সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। উৎকণ্ঠায় থানায় বারবার ছুটছেন স্ত্রী মৌপিয়া মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতেও স্বামীর নিখোঁজ হওয়ার কথা জানিয়েছেন তিনি।

যোগাযোগের কোনও উপায় না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যাতেই থানায় যান মৌপিয়া। সেখান থেকে ফিরে এসেও যখন উৎসবের কোনও খোঁজ মেলেনি, তখন রাতে ফের থানার দ্বারস্থ হন তিনি। পরিবারের তরফে আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে।

কিছুদিন আগেই উৎসবের বাবার মৃত্যু হয়েছে। বর্তমানে আনন্দপুর এলাকায় থাকলেও, উত্তর ২৪ পরগনার নিমতায় তাঁদের একটি বাড়ি রয়েছে। সেখানকার একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে টাকা তুলতেই সেদিন বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব। মৌপিয়ার কথায়, ফোনে ওটিপি আসার কথা থাকায় নিজের মোবাইল বাড়িতেই রেখে গিয়েছিলেন তিনি, সঙ্গে নিয়েছিলেন বাবার পুরনো ফোন। দুপুরে বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই সেই ফোনটি সুইচ অফ পাওয়া যায়। প্রথমে মনে হয়েছিল চার্জ শেষ হয়ে গিয়েছে। এছাড়াও এক প্রযোজকের বাড়িতে যাওয়ার কথাও ছিল তাঁর।

কিন্তু সময় গড়ালেও কোনও যোগাযোগ না হওয়ায় বাধ্য হয়ে থানায় যান মৌপিয়া। সেখান থেকে ফিরে এসেও উৎসবের দেখা না মেলায় রাতে আবার থানায় যান তিনি। ইতিমধ্যেই উৎসবের সব বন্ধুদের খবর দেওয়া হয়েছে, কিন্তু কোথাও থেকে কোনও তথ্য পাওয়া যায়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, শেষবার উৎসবের ফোনের অবস্থান ধরা পড়েছে উল্টোডাঙা স্টেশন সংলগ্ন এলাকায়।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই বিয়ে হয়েছিল উৎসব মুখোপাধ্যায়ের। টলিউডে একাধিক ছবির পরিচালনা ও চিত্রনাট্য লেখার সঙ্গে যুক্ত তিনি। ‘অপরাজিত’ ছবির চিত্রনাট্য তাঁরই লেখা। পাশাপাশি ‘ভবিষ্যতের ভূত’, ‘ভীতু’ ,’বরুণবাবুর বন্ধু’ সহ একাধিক ছবির স্ক্রিপ্ট লিখেছেন উৎসব।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন