21.5 C
Kolkata
Sunday, March 1, 2026
spot_img

দোলের দিনে ছুটির আমেজ: বন্ধ কলকাতা মেট্রো পরিষেবা ?

Aaj India Desk, কলকাতা: অনেকেরই আবির, রং, বন্ধুবান্ধব আর উৎসবের মধ্যেই কাটবে দোলের সকাল। কিন্তু সেই সকালেই যাঁরা মেট্রো (Metro) ধরে বেরোনোর কথা ভাবছেন, তাঁদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর।

দোলযাত্রা উপলক্ষে আগামী মঙ্গলবার, ৩ মার্চ সকালে কলকাতা মেট্রোর(Kolkata Metro) কোনও লাইনে পরিষেবা চলবে না। মেট্রো সূত্রে জানা গিয়েছে, দোলের দিন সকালে ব্লু, গ্রিন, অরেঞ্জ এবং পার্পল সব লাইনেই সকালে পরিষেবা বন্ধ থাকবে।

ব্লু লাইনে দুপুরের পর প্রথম ট্রেন

কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের জানানো অনুযায়ী, নর্থ-সাউথ বা Blue Line (শহিদ খুদিরাম–দক্ষিণেশ্বর) শাখায় প্রথম মেট্রো দুপুর ২ টোর পর ছাড়বে। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। তবে সেইদিন মোট ট্রেন সংখ্যা মাত্র ৬০টি।

গ্রিন লাইনে আংশিক পরিষেবা

Green Line (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ) শাখাতেও সকালবেলায় পরিষেবা বন্ধ থাকবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুই প্রান্তিক স্টেশন থেকেই দুপুর ২টার পর প্রথম ট্রেন ছাড়বে।

অরেঞ্জ ও পার্পল লাইনে অনিশ্চয়তা

Orange Line (কবি সুভাষ–বেলেঘাটা) এবং Purple Line (জোকা–মাঝেরহাট) শাখায় পরিষেবা চালু হবে দুপুর আড়াইটেয়। গত বছর দোলের দিনে এই দুই লাইনে মেট্রো চলেনি। তবে চূড়ান্ত বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয়।

হোলির দিন পরিষেবায় পরিবর্তনের সম্ভাবনা কম

দোলের পরের দিন, অর্থাৎ হোলিতে কলকাতা মেট্রোর (Kolkata Metro) সময়সূচি কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। তবে সেই বিষয়ে নির্দিষ্ট করে এখনো পর্যন্ত কিছু জানায়নি কর্তৃপক্ষ। গত বছরও দোলের দিনে ব্লু ও গ্রিন লাইনে দুপুর ২টার পর থেকে মেট্রো পরিষেবা চালু হয়েছিল। এ বছরও একই রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। যাত্রীদের উদ্দেশে মেট্রো কর্তৃপক্ষ বিস্তারিত সময়সূচির জন্য সরকারি ঘোষণার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন