Aaj lndia Desk ,কলকাতা: আজ দোলযাত্রার দিনে ইসকন মন্দিরে ( ISKCON) ধর্মীয় ভাব গম্ভীরতার সঙ্গে উদযাপিত হলো দোল, হোলি ও কীর্তন অনুষ্ঠান, যেখানে রঙ খেলা পাশাপাশি চন্দ্রগ্রহণ সম্পর্কেও বিশেষভাবে আলোচনা করা হয়েছে।
কলকাতা ইসকন (ISKCON) প্রতিনিধিরা জানালেন, ৫৪০ বছর আগে যেমন চৈতন্য মহাপ্রভুর অবির্ভাব চন্দ্রগ্রহণের সঙ্গে ঘটেছিল, তেমনি আজ দোলের দিনেও একই মিল পাওয়া গেছে বলে তারা বিশ্বাস করেন। তাই মন্দিরে উপস্থিত ভক্তরা হরিনাম সংকীর্তন ও রং খেলার মাধ্যমে এই বিরল মিলকে স্মরণ করায়।
ইসকন (ISKCON) মন্দিরের পণ্ডিত রাধারমণ দাস বলেন, ‘ আজ দোলযাত্রায় আমরা শুধু রঙ খেলা করিনি পাশাপশি চন্দ্রগ্রহণের প্রেক্ষাপটে আমরা সারাদিন হরিনাম করলাম এবং প্রার্থনায় নিয়োজিত থাকলাম। ‘
এদিকে জ্যোতিষশাস্ত্র অনুসারে, বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি আজ দোলের দিনেই ঘটছে, যা ভারতের বহু স্থান থেকে দৃশ্যমান হবে বলে জানা গেছে। গ্রহণ বিকেল ৩:২০ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৬:৪৬ মিনিটে শেষ হবে। এর কারণে ভারতের বিভিন্ন প্রান্তে সূতককাল পালন এবং বিশেষ ধর্মীয় আচরণ অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
দোল পূর্ণিমা উৎসবকে হিন্দু সমাজে সৌহার্দ্য, বর্ণিলতা ও নবজীবনের প্রতীক হিসেবে দেখা হয়ে থাকে। আর এই বিশেষ দিনে ধর্মীয় কীর্তন ও প্রার্থনার সঙ্গে চন্দ্রগ্রহণের মিল ধর্মপ্রাণ সঙ্গীদের মধ্যে অনন্য অনুভূতি তৈরি করেছে বলে জানায় ইসকন কান্ডারি।


